Monday, June 15, 2026

গোতাবায়া দেশ ছাড়তেই ফের উত্তাল শ্রীলঙ্কা! জারি জরুরি অবস্থা

Date:

Share post:

ইস্তফা না দিয়েই দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। এ খবর জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছে আমজনতা। সকাল থেকেই আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘের বাড়ির সামনে তুমুল উত্তেজনা শুরু হয়েছে। স্বভাবতই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা শ্রীলঙ্কাজুড়ে। বিক্ষোভ থামাতে পুলিশ লাঠিচার্জ করে, এমনকি কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। জারি হয়েছে জরুরি অবস্থা।  বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে প্রধানমন্ত্রী ইস্তফা না দিলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হবে।


আরও পড়ুন: ইস্তফা দেওয়ার আগেই স্ত্রীকে নিয়ে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

চরম অর্থনৈতিক সংকটের মাঝে দীর্ঘদিন ধরেই গোতাবায়ার পদত্যাগের দাবি করে আসছিলেন শ্রীলঙ্কার আমজনতা। তবে গোতাবায়া অনড় ছিলেন নিজের অবস্থানে। তাঁর দাদা মহিন্দা রাজাপক্ষে চাপের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করলেও নিজের গদি ছাড়েননি গোতাবায়া। তবে তাঁর সরকারি বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়ার পর তিনি পদত্যাগে সম্মত হন। এই আবহে আজ ভোরে দেশ ছেড়ে মালদ্বীপে গিয়ে পৌঁছান গোতাবায়া। জানা গিয়েছে, মালদ্বীপ থেকে সিঙ্গাপুর যাবেন গোতাবায়া। সিঙ্গাপুর পৌঁছলেই তিনি পদত্যাগ করতে পারেন বলে সূত্রের খবর।আগামী শুক্রবার পার্লামেন্টের জরুরি অধিবেশন বসবে এবং তার ৫ দিন পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন হবে।


 


Related articles

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...

সিআইডি-র পর ইডি: সোমে নিয়োগ মামলায় অভিষেককে তলব

বিজেপি রাজ্যের ক্ষমতায় এসে ক্ষমতার প্রদর্শন করছে বলে দাবি করেছিলেন তৃণমূল ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অন্যতম...

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...