Sunday, June 7, 2026

পাহাড়ে চেনা মেজাজে মুখ্যমন্ত্রী, খুদেদের দিলেন মমতাময়ী স্পর্শ

Date:

Share post:

পাহাড়ে চেনা মেজাজেই ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিং সফরের তৃতীয় দিনে রিচমন্ড হিল থেকে হাঁটতে বেরিয়ে জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী। আজ সকাল ১০টা নাগাদ তিনি হাঁটতে বের হন। এরপর কোথাও শিশুদের আদর করেন। খুদেদের হাতে চকোলেটও তুলে দেন। কোথাও সবজির দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে দাম নিয়ে খোঁজ নেন তিনি।পর্যটকদের আবদার মেটাতে তাঁদের সঙ্গে ছবিও তোলেন তিনি।


আরও পড়ুন:ডায়মন্ড হারবারের পাশাপাশি ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি এবার উত্তরেও, ঘোষণা অভিষেকের


এদিন সকালে জাকির হুসেন রোড, নেহেরু রোড ধরে হাঁটতে শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ি রাস্তা ধরে একটানা দু’ঘণ্টা হাঁটেন তিনি। কথা বলেন, এলাকার বাসিন্দাদের সঙ্গে। কচিকাঁচাদের আদর করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। তাঁদের হাতে তুলে দেন চকোলেট। এক শিশুকে কোলে নিয়েও ছবি তোলেন। মুখ্যমন্ত্রী এত কাছে পেয়ে আপ্লুত পাহাড়বাসী। খুদেদের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমান বড়রাও। মমতাকে দেখে বাড়ির ছাদ থেকেও হাত নাড়েন সাধারণ মানুষ। কেউ কেউ তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে আসেন। সাধারণ মানুষকে এদিন গুরু পূর্ণিমার শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী।


হাঁটতে হাঁটতে নিত্যপণ্য এবং শাক-সবজির দোকানেও গিয়ে হাজির হন মমতা। জিনসপত্রের কত দাম, আগে কত ছিল, এখন কত বেড়েছে, এসব জানতে চান ব্যবসায়ীদের কাছে। পাহাড়ে চাষবাসের কী অবস্থা তাও খুঁটিয়ে জানতে চান। এমনকি সকলের সঙ্গে নিজস্বী তোলার আবদারও মেটান মমতা।

 


Related articles

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...