Tuesday, May 19, 2026

Rohit Sharma: মানবিক রূপ রোহিতের, মঙ্গলবার ম‍্যাচের পর সকলের মন জয় করলেন হিটম‍্যান

Date:

Share post:

ইংল‍্যান্ডে (England) এক মানবিক রূপ ধরা পড়ল রোহিত শর্মার (Rohit Sharma)। যেই ঘটনা নজর কেড়েছে সকলের। মঙ্গলবার ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারত (India) অধিনায়ক। ৭৬ রানে অপরাজিত থাকেন তিনি। রোহিত এবং শিখর ধাওয়ানের দুরন্ত ইনিংস ভারতকে সহজে ম্যাচ জিতিয়ে দেয়। কিন্তু ব্যাটিং করার সময়ে বড়সড় দুর্ঘটনা অজান্তেই ঘটিয়ে ফেলেছিলেন রোহিত শর্মা।

ঘটনার সূত্রপাত, ভারতীয় ইনিংসের পঞ্চম ওভারে, ইংরেজ পেসার ডেভিড উইলিয়’র পিচড আপ ডেলিভারিতে রোহিত পুল শট মেরে স্কোয়ার লেগ বাউন্ডারির উদ্দেশ্যে মারেন। এবং সেটি স্ট্যান্ডে গিয়ে পড়লেও আঘাত করে এক ছোট্ট মেয়েকে, যে তার বাবার সঙ্গে খেলা দেখতে এসেছিল। সঙ্গে সঙ্গে দেখা যায় মেয়েটিকে সুশ্রুষার করতে থাকেন তার বাবা।  ঘটনাটির সময়ে খেলা সাময়িক স্থগিত হয়ে যায়। তড়িঘড়ি ইংল্যান্ড দলের ফিজিও ও ডাক্তাররা সেই মেয়েটির সুশ্রুষার জন্য ছুটে যায়। যদিও স্বস্তির খবর, মেয়েটির গুরুতর কিছু হয়নি। এবং নিশ্চিন্ত হওয়ার পর খেলা পুনরায় শুরু হয়।

তবে ম্যাচের পর এমন কাজ করেলেন রোহিত যা সকলের মন কেড়ে নেয়। ম্যাচের পর রোহিত সেই ছোট্ট মেয়েটিকে খুঁজে বের করে তাকে চকোলেট উপহার দেন হিটম‍্যান। এবং সেই মেয়েটির সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আরও পড়ুন:ICC Ranking: ইংল‍্যান্ডকে হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিং-এ উন্নতি ভারতের

 

Related articles

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...

ক্রীড়া ক্ষেত্রে পরিকাঠামোর উন্নতিতে জোর নিশীথের, বাড়ল আর্থিক পুরস্কারের অঙ্কও

বিগত ১৫ বছরে খেলাধূলায় পিছিয়ে পড়া বাংলাকে চাগিয়ে তুলতে আসরে নতুন ক্রীড়া দফতর। খেলোয়াড়দের উৎসাহিত করতে একাধিক নতুন...