Saturday, June 6, 2026

শিয়ালদহ মেট্রোর উদ্বোধনে কেন ব্রাত্য মুখ্যমন্ত্রী ? প্রতিবাদে মেট্রো অভিযানের ডাক দিলেন মদন মিত্র

Date:

Share post:

শিয়ালদহ মেট্রোর উদ্বোধন ঘিরে এখনও অব্যাহত অশান্তি। মুখ্যমন্ত্রীকে (Cm Mamata Banerjee) বাদ দিয়েই কেন শিয়ালদা (Sealdah)-সল্টলেক (Saltlake) মেট্রোর উদ্বোধন? এই প্রশ্ন তুলে বুধবারও  প্রতিবাদে সরব তৃণমূল।এবার মেট্রো ভবনের সামনে বিক্ষোভে সামিল মদন মিত্র (Madan Mitra)। তৃণমূল (TMC) সমর্থিত কর্মী ইউনিয়নকে সঙ্গে নিয়ে বিক্ষোভ বুধবার বিক্ষোভ দেখান মদন মিত্র। ইস্ট-ওয়েস্ট মেট্রোপথে শিয়ালদহ স্টেশন থেকে মেট্রো চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে কেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ডাকা হয়নি সেই বিষয়ে মেট্রোর জেনারেল ম্যানেজারের কাছে জানতে চাইবেন তিনি। মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একথা ঘোষণা করেছেন তিনি।

আরও পড়ুন- দার্জিলিঙের রাজভবনে সৌজন্য সাক্ষাৎ: রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরে জানালেন মুখ্যমন্ত্রী

মদন লিখেছেন, ‘সমস্ত বাধাবিপত্তি কাটিয়ে শিয়ালদহ মেট্রো স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা। মমতার জন্যই দক্ষিণেশ্বরে কালীমন্দির পর্যন্ত মেট্রোপথকে নিয়ে যাওয়া গেছে। মমতার জন্যই কলকাতা মেট্রোর কর্মীরা দেশের অন্যান্য রেলকর্মীদের মতো সুযোগ সুবিধা পাচ্ছেন। টাকার ব্যবস্থা করে মমতাই মেট্রোর দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের কাজ করেছেন। নামকরণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। অথচ সেই মমতাকেই শিয়ালদহের উদ্বোধনে চিঠি দেওয়া হল না বা আমন্ত্রণ জানানো হল না! যদিও এতে মমতার কিছু যায় বা আসে না।’

তিনি প্রশ্ন তোলেন,  ‘ভারতীয় জনতা পার্টি কী মনে করছে? রেল কি বিজেপির সম্পত্তি?’ মদনের দাবি, দলীয় নির্দেশ থাকলে মমতার অপমানের জন্য মেট্রো কর্মীরা আন্দোলন করে উদ্বোধন আটকে দিতে পারতেন।

 

 

 

 

 

 

 

 

 

Related articles

তীব্র গরম থেকে বিকেলে মিলতে পারে মুক্তি? বড় আপডেট আবহাওয়ার

শুক্রবার সকালের কিছুটা স্বস্তিদায়ক আবহাওয়া উধাও শনিবার। সকাল থেকেই তীব্র গরম; সঙ্গে ঘাম প্যাচপ্যাচে দক্ষিণবঙ্গ। এই অস্বস্তি আর...

বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে আজ মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক

দীর্ঘদিন ধরে জমি জট, প্রশাসনিক অনুমোদন এবং কেন্দ্র-রাজ্যের সমন্বয়হীনতার কারণে থমকে থাকা পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্প নিয়ে...

রাজ্যের সব ধরনের মাদ্রাসার বিস্তারিত রিপোর্ট তলব নবান্নের

রাজ্যের সমস্ত স্বীকৃত, অস্বীকৃত, সরকারি অনুদানপ্রাপ্ত এবং সম্পূর্ণ বেসরকারিভাবে পরিচালিত মাদ্রাসার (Madrasah) বিস্তারিত তথ্য সংগ্রহ করতে জেলাশাসকদের নির্দেশ...

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...