Tuesday, June 2, 2026

Daler Mehndi: গ্রেফতার দালের মেহেন্দি, মানব পাচার মামলায় দু’বছরের জেল

Date:

Share post:

বিপাকে পড়লেন বিখ্যাত সঙ্গীতশিল্পী দালের মেহেন্দি। ১৯ বছরের পুরনো মানব পাচার মামলায় গায়ককে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দিল পাতিলায়া কোর্ট। প্রসঙ্গত ২০১৮ সালে ওই মামলাতেই পাতিয়ালা কোর্টে দোষী সাব্যস্ত হন দালের মেহেন্দি। পরে জামিনে ছাড়া পান। তারপরই রায় পুনর্বিবেচনার আবেদন জানান তিনি। সেই আবেদন খারিজ করে এদিন বিচারক পুলিশকে নির্দেশ দেন দালেরকে গ্রেফতার করার। ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ১২০বি, ৪৬৫, ৪৬৮, ৪৭১ ধারায় দালেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

টাকার বিনিময়ে বিদেশে মানব পাচারের অভিযোগ ছিল দালের মেহেন্দি ও তার ভাই সমশেরের বিরুদ্ধে। অভিযোগ, গানের দলের সদস্য হিসেবে পরিচয় দেখিয়ে বিভিন্ন সময়ে প্রচুর লোককে আমেরিকা ও কানাডায় পাচার করেন দালের ভাইয়েরা। এই ভাবে তাঁরা প্রচুর অর্থ উপার্জন করেন। পাঞ্জাবের বকশিস সিং নামে এক ব্যক্তি দলের মেহন্দি (Daler Mehndi) এবং তাঁর ভাই সমশেরের বিরুদ্ধে মানুষ পাচারের অভিযোগ দায়ের করেন। কিন্তু এরপর, ২০১৭ সালেই মারা যান সমশের। বকশিস সিংয়ের অভিযোগ ছিল, কানাডায় পাঠানোর নাম করে ১২ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন দলের ও তাঁর ভাই। এরপরই মানুষ পাচার ও জালিয়াতির মতো অভিযোগে মামলা দায়ের হয় দলের ও তাঁর ভাইয়ের নামে।

আরও পড়ুন- রেলের উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ চুঁচুড়ায়, তৃণমূল বিধায়কের নেতৃত্ব মিছিল

Related articles

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...