Saturday, May 2, 2026

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার অগ্রগতি কী? সিবিআইয়ের কাছে রিপোর্ট চাইল হাইকোর্ট

Date:

Share post:

প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত সিবিআইকে (CBI) দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। কিন্তু তার অগ্রগতি কতটা হয়েছে? জানতে চেয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে রিপোর্ট জমা দিতে বলল আদালত। আগামী মঙ্গলবারের মধ্যে সিবিআইকে ওই রিপোর্ট (Report) জমা দিতে হবে বলে বৃহস্পতিবার, নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

এদিনের শুনানিতে সিবিআইয়ের আইনজীবীকে ডিভিশন বেঞ্চ বলে, মামলার তদন্তে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ ও নথি পাওয়া গিয়েছে- সে সম্পর্কে জানতে হতে চায় তারা। সিবিআইয়ের আইনজীবী জানান, আদালতের নজরদারিতে ৬ সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সেই দল তদন্ত করছে। ইতিমধ্যে বেশ কিছু তথ্যও জোগাড় করা হয়েছে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করা হয়েছে তা সিবিআইকে রিপোর্ট হিসেবে মঙ্গলবারের মধ্যে জমা দিতে হবে। পাশাপাশি প্রয়োজনীয় নথিও দিতে হবে।

আরও পড়ুন- দেশের পরিস্থিতি জরুরি অবস্থার থেকেও ভয়ানক, এজেন্সির ভূমিকা নিয়েও প্রশ্ন তুললেন অভিষেক

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...