Friday, June 12, 2026

উপরাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ১৭ জুলাই বৈঠকে বিরোধীরা

Date:

Share post:

রাষ্ট্রপতি নির্বাচনে শক্তিশালী বিরোধী জোটের বার্তা দিয়ে প্রার্থী করা হয়েছে যশবন্ত সিনহাকে(Yashbant Singha)। এবার উপরাষ্ট্রপতি নির্বাচনের একতার নজির গড়তে কোমর বাধতে শুরু করল বিরোধিরা(Opposition)। উপরাষ্ট্রপতি(Vice President) নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা ঠিক করতে আগামী ১৭ জুলাই বৈঠকে বসতে চলেছে অবিজেপি দলগুলি। এমনটাই জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে(Mallikarjun Kharge)। তিনি জানিয়েছেন, আসন্ন বাদল অধিবেশন উপলক্ষ্যে বিরোধিদের রণকৌশল ও উপরাষ্ট্রপতি নির্বাচনের বিরোধী-প্রার্থী নিয়ে আলোচনা করতেই ডাকা হয়েছে এই বৈঠক।

প্রসঙ্গত, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের মধ্যে শুরুতে খানিক জটিলতা তৈরি হলেও শেষ পর্যন্ত সর্বসম্মতিতে প্রার্থী করা হয় যশবন্ত সিনহাকে। তবে উপরাষ্ট্রপতি নির্বাচনে সূত্রের খবর তৃণমূল বা কংগ্রেসের মতো কোনও দল থেকে প্রার্থী দেওয়া হবে না আঞ্চলিক দলগুলির থেকেই দু’জনকে প্রার্থী হিসাবে বাছা হচ্ছে। তবে জানা যাচ্ছে এনডিএ-র তরফ থেকে উপরাষ্ট্রপতি নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা দেখে তারপরই প্রার্থী ঘোষণার পথে হাঁটতে পারে বিরোধীরা। এদিকে এনডিএ সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করা হতে পারে বিজেপির অন্যতম সংখ্যালঘু মুক্তার আব্বাস নকভিকে।


Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...