Monday, May 11, 2026

বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে জ্বালানীর দাম কমছে না কেন?

Date:

Share post:

হু হু করে দাম বাড়ছে জ্বালানীর। বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য থেকে অতিপ্রয়োজনীয় ওষুধের দামও। সংসার চালাতে কার্যত হিমশিম খাচ্ছে মধ্যবিত্তরা। এদিকে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশীয় বাজারে কেন রেহাই মিলছে না পেট্রোল-ডিজেলের দামে? অর্থনীতিবিদরা বলছেন, কর কাঠামোর পরিবর্তন না হওয়াই এর কারণ। আমজনতার এই দুর্দিনে চুপ কেন্দ্র।


আরও পড়ুন:যোগী রাজ্যে সুরক্ষিত নয় সাংবাদিকরাও! প্রকাশ্যে চলল গুলি

গতও মার্চ মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ১২৭.৯৮ ডলার।  সেদিন কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেল ৮৯ টাকা ৭৯ পয়সা। ৪ মাসের বেশি সময় পর, গতকাল দুপুর পর্যন্ত বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারল প্রতি ১০০ ডলারের নীচে নেমে এলেও, পেট্রোলের দাম এদিন লিটারে ১০৬ টাকা তিন পয়সা। ডিজেল বিক্রি হচ্ছে ৮৯ টাকা ৭৯ পয়সায়। আর এই নিয়েই উঠছে প্রশ্ন।


আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার দোহাই দিয়ে পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ানো হয়। কিন্তু যখন তেলের দাম বিশ্ববাজারে কমছে, তখনও কেন দেশীয় বাজারে তেলের দাম কমছে না? কেন আমজতার উপর এভাবে চাপ সৃষ্টি করছে কেন্দ্র? যখন তাঁরা এই মূল্যবৃদ্ধির যাতাকল থেকে মুক্তির পথ খুঁজছেন, তখন দামবৃদ্ধি নিয়ে চুপ কেন বিজেপি চালিত কেন্দ্রীয় সরকার?


 


Related articles

বিধানসভায় ভাষা সমস্যা! কুড়মালিতে শপথ নেওয়া নিয়ে বিপাকে ৫ বিধায়ক

বিধানসভার সচিবালয়ে কুড়মালি ভাষার কোনও অনুবাদক আপাতত নেই। ফলে এবার জঙ্গলমহলের বিজেপির ৫ কুড়মি বিধায়কের (MLA) কুড়মালি ভাষায়...

IPL: বড় ধাক্কা কেকেআরের, চোটের জেরে অনিশ্চিত বরুণ, গ্রিনকে নিয়েও সংশয়

আইপিএল (IPL) প্লে অফের লড়াইয়ে এখনও টিকে আছে কেকেআর(KKR)। আগামী বুধবার আরসিবির (RCB) বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা...

নির্বাচন মিটতেই ফের ডাক সুজিত বসুর, হাজিরা দিলেন ইডি দফতরে

রাজ্যের রাজনৈতিক আবহে ফের চর্চার কেন্দ্রে পুর নিয়োগ মামলা। ভোটের ফল ঘোষণার পর এই প্রথম ইডির মুখোমুখি হলেন...

ফের জামিন খারিজ চিন্ময় কৃষ্ণ প্রভুর! তারেক জমানাতেও হল না মুক্তি

ফের চিন্ময় কৃষ্ণ প্রভুর (Chinmoy Krishno Dash) জামিনের আর্জি খারিজ করল বাংলাদেশের আদালত (Bangladesh High Court)। চট্টগ্রামের এক...