Saturday, June 27, 2026

তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ! বাধ্য হয়ে গাছের নীচে ক্লাস করছে কাটামারি হাই স্কুলের পড়ুয়ারা

Date:

Share post:

বিগত তিন দিন ধরে তীব্র দাবদাহ চলছে কোচবিহার জুড়ে।গরমের রীব্রতা এতটাই যে বিদ্যালয়ের ১০ জনের বেশি ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাই কার্যত বাধ্য হয়ে স্কুলের মাঠে গাছের নীচে ভাগে ভাগে ছাত্র-ছাত্রীদের নিয়ে ক্লাস করাতে বাধ্য হচ্ছেন শিক্ষকরা। এ দৃশ্য দেখা যাবে কোচবিহার এক নাম্বার ব্লকের কাটামারী হাইস্কুলে।

জানা গিয়েছে, প্রায় চার দিন ধরে এভাবেই গাছের নীচেই ক্লাস চলছে। ছাত্রছাত্রীরা জানিয়েছে,  ক্লাসরুমে পর্যাপ্ত পাখা নেই। কোন কোন ক্লাসে ছাত্রছাত্রীর সংখ্যা ১৫০ থেকে ২০০ জন। মাত্র দুটো পাখা এতগুলি ছাত্রছাত্রীকে গরমের হাত থেকে বাঁচাতে অপ্রতুল। কোনও ক্লাসে আবার নষ্ট হয়ে রয়েছে ফ্যান। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রায় প্রতিটি ক্লাসরুমেরই একই অবস্থা।গরমে ক্লাসরুমে থাকতে পারছেন না শিক্ষকরাও।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল চন্দ্ জানিয়েছেন, একপ্রকার বাধ্য হয়েই ক্লাসরুমকে নিয়ে আসতে হয়েছে গাছের নিচে। কিছুটা প্রাকৃতিক খোলা হাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পাচ্ছে ছাত্রছাত্রীরা। বিগত তিন দিনে দশ জনের বেশি ছাত্র ছাত্রী অসুস্থ হয়েছে। বিদ্যালয়ের এখনো এত বড় পরিকাঠামো তৈরি হয়নি যে অসুস্থ সমস্ত ছাত্র-ছাত্রীকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার। তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা সম্ভব নয়। এর সঙ্গে রয়েছে অধিকাংশ ক্লাসরুমের ফ্যান দুষ্কৃতীরা ভেঙে দিয়ে যায়।

শিক্ষক খিরোজ হোসেন বলেন, গাছ তলায় ক্লাসে একটা অভিনবত্ব রয়েছে। ছাত্র-ছাত্রীরা একটা নতুন পরিবেশ পাচ্ছে। তার থেকেও বড় কথা ছাত্রছাত্রীরা ক্লাসরুমে থাকতে চাইছে না। তাই একটু অন্যরকম চিন্তাভাবনা। উল্লেখ্য, শুক্রবার দুপুরের পর কোচবিহারের তাপমাত্রা ৩৯° সেন্টিগ্রেড ছাড়িয়ে গিয়েছে।

 

 

Related articles

আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস দক্ষিণবঙ্গে!

সপ্তাহান্তে দুর্যোগের পূর্বাভাস দক্ষিণবঙ্গে (South Bengal)! শনিবার বিকেল থেকে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের (Rain Forecast) সম্ভাবনা...

এবার সাইবার জালিয়াতির শিকার কল্যাণ! অ্যাকাউন্ট থেকে গায়েব লক্ষাধিক টাকা

তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) ব্যাংক একাউন্ট থেকে উধাও (Bank account scam) হয়ে...

মর্মান্তিক! তারাতলা গুদাম বিপর্যয়ে প্রাণ হারালেন ৩ ভাই

এক দুর্ঘটনা কেড়ে নিল তিন ভাইয়ের প্রাণ। কাজের সন্ধানে বিহারের মুঙ্গের থেকে কলকাতা এসেছিলেন এক পরিবারের ৬ সদস্য।...

দেখে নিন আজ কোন শহরে কত দামে মিলছে পেট্রোল ডিজেল

পেট্রোল-ডিজেলের দামের (Petrol and Diesel Price) দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শনিবার...