Friday, May 22, 2026

Black Fever: করোনা উদ্বেগের মাঝেই রাজ্যে বাড়ছে কালাজ্বরের আতঙ্ক

Date:

Share post:

করোনা (Corona) নিয়ে উদ্বেগের শেষ নেই, তার সঙ্গে রয়েছে অ্যাসিড পোকার (Acid Fly) দুশ্চিন্তা। এবার সমস্যা বাড়াতে রাজ্যের বুকে কালাজ্বরের (Black Fever) দাপট। রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal health department) সূত্রে খবর, ইতিমধ্যেই বাংলার ১১ জেলায় ৬৫-জন এখনও পর্যন্ত কালাজ্বরে (Black Fever) আক্রান্ত হয়েছেন। আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্বস্তি নেই রাজ্যবাসীর, বঙ্গে ফিরল ‘কালাজ্বর’ এর আতঙ্ক। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবন থেকে কালাজ্বর নিয়ে সমীক্ষা চালান হয়েছে। পাশাপাশি রোগ নির্মূল করতে পদক্ষেপ করেছে রাজ্য সরকার। এর জন্য আক্রান্তদের পাকা বাড়ি ও শৌচালয় করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্যাঁতস্যাঁতে মাটির বাড়ি, মেঝেতে বা দেওয়ালে বালি বা বেলে মাছি ডিম পাড়ে। এই মাছির শরীরে বসবাসকারী পরজীবী দ্বারা কালাজ্বরে আক্রান্ত হয় মানুষ। এই রোগে সব থেকে বেশি আক্রান্ত হয়েছে মালদহ জেলার। এছাড়াও দার্জিলিং, বাঁকুড়া সহ একাধিক জেলায় এই রোগের সন্ধান মিলেছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যের ১১ টি জেলায় কমপক্ষে ৬৫ জন মানুষ এখনও পর্যন্ত কালাজ্বরে সংক্রমিত হয়েছেন। এই রোগে মানুষের ওজন কমে যায়, খিদে কমে যাওয়া, বমি বমি ভাব , শরীরের চামড়া শুকিয়ে যাওয়া, রক্তাল্পতা, প্রায়১৪ দিনের বেশি জ্বর প্রভৃতি উপসর্গ দেখা দেয়। সেরকম অনুভূত হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। স্বাস্থ্যকর্তারা জানাচ্ছেন ২০১৭ সালে কালাজ্বর মাথাচাড়া দিয়ে উঠেছিল। কিন্তু ,ফের কালাজ্বর ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্বাস্থ্যভবন। বিশেষজ্ঞরা বলছেন, মূলত বিহার, উত্তরপ্রদেশ ঝাড়খন্ড থেকে আসা মানুষদের থেকেই এই রোগ ছড়াচ্ছে। কোনও বেসরকারি ল্যাবে এই রোগ ধরা পড়লে তাদের দ্রুত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।


Related articles

পুলিশ কীভাবে সিদ্ধান্ত নেবে যে কে অনুপ্রবেশকারী? প্রশ্ন তুলে সরব হলেন সাকেত

তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আগেই বলেছিলেন, SIR হল NRC-এর গোপন বা পরোক্ষ রূপ। এই প্রসঙ্গেই...

ছিন্নভিন্ন ভূখন্ড থেকে ছিন্নমূল জনতার নায়ক রশিদ, সাজঘরে উদ্দাম সেলিব্রেশন

আইএসএলে খেতাব জয়ের পাশাপাশি সেরা তালিকাতেও দাপট ইস্টবেঙ্গল ফুটবলারদের। ১১ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ইস্টবেঙ্গলের স্ট্রাইকার ইউসেফ...

অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে সরাসরি ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার ব্যবহার!

অন্নপূর্ণা যোজনার (Annapurna Bhandar) উপভোক্তা তালিকা তৈরিতে এবার সরাসরি ব্যবহার করা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের তথ্যভাণ্ডার। আর সেই...

মুখ্যমন্ত্রী শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট রাজনাথের 

বাংলার উন্নয়নের সঠিক কাণ্ডারি হয়ে উঠতে পারবেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সোশ্যাল মিডিয়ায়...