Friday, May 15, 2026

পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণা! শিলিগুড়িতে ধৃত ৩

Date:

Share post:

পুলিশে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা! ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিলিগুড়িতে (Siliguri) থেকে ৩ জনকে গ্রেফতার (Arrest) করা হয়েছে। পিছিয়ে পড়া পরিবারের বেকার তরুণ-তরুণীদের পুলিশের চাকরি দেওয়ার নাম করে বিভিন্ন জায়গায় ভুয়ো (Fake) প্রশিক্ষণ শিবির চালানো হচ্ছিল বলে অভিযোগ।

শিলিগুড়ির সেবক, দুধিয়া, দার্জিলিং (Darjeeling)-সহ জেলার বিভিন্ন তুলনামূলক নির্জন জায়গায় পুলিশের পোশাক পরে চলছিল প্রশিক্ষণ। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ। এক মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের থেকে প্রচুর পুলিশের পোশাক, টুপি, বেল্ট পাওয়া গিয়েছে। উদ্ধার হয়েছে নগদ ৩২ হাজার টাকা ও মোবাইল ফোন।

ডিসিপি (DCP) ওয়েস্ট কুনার ভূষণ সিং সাংবাদিকদের জানান, ধৃতরা বালুরঘাটের বাসিন্দা। দীর্ঘদিন ধরে দার্জিলিঙের বিভিন্ন এলাকায় পুলিশের নজর এড়িয়ে পুলিশে চাকরি দেওয়া নামে চলছিল প্রতারণা চক্র। এই চক্রে আর কেউ যুক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন- কৃষকদের মাথাপিছু আয় বৃদ্ধিতে দেশের সেরা বাংলা, মিলল কেন্দ্রের সার্টিফিকেট

 

 

Related articles

শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ! আদালতে বিস্ফোরক ইডি

একাধিক দুর্নীতি মামলায় ডিসি শান্তনুর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে আদালতে বিস্ফোরক ইডি। বৃহস্পতিবার রাতে ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাসের...

টানা জিজ্ঞাসাবাদের পরে একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে ২ কাউন্সিলর

একদিনে দুই তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) গ্রেফতারি ঘিরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে। একাধিক গুরুতর অভিযোগে পুলিশের জালে তাম্রলিপ্ত পুরসভার...

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...