Tuesday, April 28, 2026

১৯ ভারতীয় শ্রমিক নিখোঁজ চিন সীমান্তে, সকলের মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

ঠিকা শ্রমিক হিসেবে চিন সীমান্তবর্তী(China Border) অরুণাচল প্রদেশে(Arunachal Pradesh) কাজ করতে এসে নিখোঁজ হলেন ১৯ জন ভারতীয় শ্রমিক। ঘটনাটি ঘটেছে অরুণাচল প্রদেশের কুরুং কুমে জেলায় এখান থেকে চিনের সিমান্ত মাত্র ৮০ কিলোমিটার। জানা গিয়েছে সীমান্ত (LAC) সংলগ্ন দামিন এলাকার রাস্তা তৈরির কাজ করতে অসম(Assam) থেকে অরুণাচল প্রদেশ গিয়েছিলেন ওই শ্রমিকরা(Worker)। সেখানেই গত ৫ জুলাই নিখোঁজ হন তাঁরা। ঘটনার জেরে সকলের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সংবাদ মাধ্যম সূত্রের খবর, অরুণাচল প্রদেশে ঠিকাদারের অধীনে কাজ করতে গিয়েছিলেন ওই শ্রমিকরা। ঠিকাদারের মতে, ইদ উপলক্ষে বাড়ি যেতে দেওয়া হয়নি শ্রমিকদের। সেই রাগেই কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন তাঁরা। গত ৫ জুলাই থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁদের। স্থানীয় পুলিশের অনুমান, জঙ্গল পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন শ্রমিকরা। সেই সময়ই পথ হারিয়ে নিখোঁজ হয়েছেন তাঁরা। তবে কারওর মৃত্যুর কথা জানানো হয়নি। পাশাপাশি স্থানীয়দের দাবি, কুমে নদীতে ডুবে গিয়েছেন ওই শ্রমিকরা। কুরুং কুমের ডেপুটি কমিশনার নিঘি বেঙ্গিয়া জানিয়েছেন, “আমরা এইটুকু বলতে পারি, ১৯ জন শ্রমিক নিখোঁজ। সকলের মৃত্যু হয়েছে বলে খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই কথা যাচাই করার জন্য আমরা পুলিশবাহিনী পাঠিয়েছি। পাহাড় এবং জঙ্গল থাকার কারণে অত্যন্ত দুর্গম ওই এলাকা। তার মধ্যেই তল্লাশি চালানো হচ্ছে।” এই ঘটনায় নিখোঁজ শ্রমিকদের মধ্যে ৭ জনের পরিবারের তরফে অসম পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে।


Related articles

ISL: ওডিশাকে হারাল ইস্টবেঙ্গল, চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে রইল অস্কারের দল

আইএসএলের(ISL) লিগ চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকল ইস্টবেঙ্গল(East Bengal)। মঙ্গলবার গোয়াতে ওডিশার বিরুদ্ধে দুরন্ত জয় পেল লাল হলুদ। খেলার...

ভাঙড় থেকে কেতুগ্রাম! দ্বিতীয় দফায় ছয় কেন্দ্রে ‘স্পেশাল’ নজরদারিতে অতিরিক্ত বাহিনী 

প্রথম দফার ভোট মিটতেই এবার দ্বিতীয় দফার প্রস্তুতিতে কোমর বাঁধছে নির্বাচন কমিশন। তবে ভোটগ্রহণের আগেই নিরাপত্তার ঘেরাটোপ আরও...

ভিনেশের সঙ্গে তীব্র অসহযোগিতা কুস্তি ফেডারেশনের, নেপথ্যে সেই ব্রিজভূষণ!

বিতর্ককে পিছনে ফেলে আন্তর্জাতিক কুস্তির আঙিনার প্রত্যাবর্তন করতে মরিয়া ভিনেশ ফোগাট(Vinesh Phogat)। বিদেশি কুস্তিগীরদের বিরুদ্ধে নামার আগে ভিনেশের...

কমিশনের নিরপেক্ষতাকে এবার প্রশ্ন আদালতের: মামলার ভয়েই রাতারাতি বাতিল WORRY লিস্ট!

প্রথম দফার নির্বাচনের আগে কলকাতা হাই কোর্টে মুখ পোড়ার পরও শিক্ষা হয়নি নির্বাচন কমিশনের। দ্বিতীয় দফার নির্বাচনের আগে...