Saturday, May 16, 2026

BCCI: বিশেষ উদ‍্যোগ বিসিসিআইয়ের, ঘরোয়া কোচেদের ক্লাস নেবেন গোপীচাঁদ, রাহুলরা

Date:

Share post:

আগামী রবিবার বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) শিক্ষকের ভূমিকায় দেখা যাবে পুল্লেলা গোপীচাঁদকে (Pullela Gopichand)। আগামী ২৪ জুলাই এনসিএ-তে আয়োজিত হতে চলেছে বিশেষ এক সেমিনার। সেখানে ঘরোয়া ক্রিকেটের এক ঝাঁক কোচের সামনে বক্তব্য পেশ করবেন গোপীচাঁদ-সহ চার ক্ষেত্রের চার কৃতী। গোপীচাঁদ ছাড়াও এনসিএ-তে থাকবেন কলকাতা নাইট রাইডার্স (KKR) দলের কর্তা ভেঙ্কি মাইসোর, বিসিসিআইয়ের পিচ কমিটির প্রধান আশিস ভৌমিক এবং ক্রিকেটার কে এল রাহুল (KL Rahul)। সাইনা নেওয়াল, পিভি সিন্ধুদের কোচ গোপীচাঁদ তাঁর নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরবে একঝাঁক ঘরোয়া ক্রিকেটের কোচেদের সামনে।

এই মুহূর্তে এনসিএ-তে রয়েছেন বাংলার সহকারি কোচ সৌরাশিস লাহিড়ী। কোচ ট্রয় কুলি ও সংস্থার ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণের তত্বাবধানে কোচিংয়ের স্পেশ্যাল ট্রেনিং করছেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সৌরাশিস ছাড়াও রয়েছেন আবিষ্কার সালভি, টিনু ইয়োহানান এবং শ্রীনাথ অরবিন্দ। তাঁরাও জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিতে গিয়েছেন। তারা সবাই গোপীচাঁদ, ভেঙ্কি মাইসোরদের অভিজ্ঞতার কথা শুনবেন। এই নিয়ে এক সংবাদমাধ্যমে সৌরাশিস বলেন,” অসাধারণ উদ্যোগ নিয়েছে বিসিসিআই। ২৪ জুলাই গোপীচাঁদ আমাদের সঙ্গে কথা বলবেন। গোপীচাঁদের হাত ধরে ভারত অনেক সফল ক্রীড়াবীদরা উঠে এসেছে। চ্যাম্পিয়ন গড়ে তোলার মূল মন্ত্র কী, তা নিয়ে বক্তব‍্য রাখবেন গোপীচাঁদ। কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর সেমিনারে জানাবেন, আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো একজন ক্রিকেটারের থেকে ঠিক কী কী প্রত্যাশা করে।”

আরও পড়ুন:কমনওয়েলথে খেলতে যাওয়া ভারতীয় অ্যাথলিটদের বিশেষ বার্তা মোদির

 

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...