Saturday, May 16, 2026

ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী কোন্দল চরমে, চিন্তায় শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

আগামী বছর ত্রিপুরায় বিধানসভা ভোট। আর তার আগেই নড়বড়ে গেরুয়া শিবির। দলের অন্দরের গোষ্ঠী কোন্দল থামার নামই নেই। কোন্দল এতটাই চরমে উঠেছে যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে এসে পড়েছে। এ বার মানিক সাহার মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন বিলোনিয়ার বিজেপি বিধায়ক অরুণ ভৌমিক। পাশাপাশি শুক্রবার অরুণ বলেন, ‘‘শিক্ষামন্ত্রী হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতা রতনলালের নেই।’’

আরও পড়ুন:সাতসকালে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সহ ১৩ জায়গায় ইডির হানা

এর আগে ত্রিপুরায় বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এক যুবককেও পিটিয়ে মেরে ফেলার ঘটনা প্রকাশ্যে আসে। বোধজংনগর থানা এলাকায় স্থানীয় বিধায়ক যদিও এ ঘটনার কথা স্বীকার করেননি। তবে পুলিশ প্রশাসনের তরফে জানান হয়  নেন।

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গত এক বছরে দল ছেড়েছেন সুদীপ রায় বর্মন, আশিস সাহা, আশিস দাসের মতো বিজেপি বিধায়করা। এমনকী বিপ্লব দেবও মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তাতেও কোনওমতেই সামাল দিতে পারছে না ত্রিপুরা বিজেপি। পরিস্থিতি আরও খারাপের দিকেই এগোচ্ছে।

প্রসঙ্গত, মোহনপুর কেন্দ্রের পাঁচ বারের কংগ্রেস বিধায়ক রতনলাল ২০১৮-র বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। বাম জমানায় রাজ্যের বিরোধী দলনেতার পদে ছিলেন।








Related articles

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...