Thursday, May 14, 2026

ইডির তল্লাশি: সাড়ে ৭ ঘন্টা জেরায় অসুস্থ পার্থ, বাড়িতেই চলছে চিকিৎসা

Date:

Share post:

সকাল থেকে বাড়িতে ইডির(ED) তল্লাশি অভিযান ও টানা জিজ্ঞাসাবাদে অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়(Partha Chaterjee)। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে বাড়িতেই চিকিৎসক ডেকে পাঠান তাঁর আইনজীবী। জানা গিয়েছে, ইতিমধ্যেই পার্থর বাড়িতে গিয়েছেন এসএসকেএম হাসপাতালের(SSKM Hospital) চিকিৎসকরা।

শুক্রবার সকাল থেকে একটানা প্রায় সাড়ে ৭ ঘন্টা ধরে নাকতলায় শিল্পমন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এসএসসি মামলায় দুর্নীতির তদন্তেই পার্থর বাড়িতে ইডির হানা বলে খবর। দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে অভিযান বলে জানা গিয়েছে। অভিযান চলাকালীন ইডি আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে অসুস্থ হয়ে পড়েন পার্থ চট্টোপাধ্যায়। এরপর দ্রুত বাড়িতে চিকিৎসক এনে চিকিৎসা শুরু হয় পার্থর। দুপুরে হাইকোর্টের এক আইনজীবীকে পার্থের বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। তার দশ মিনিটের মধ্যেই তিনি বেরিয়ে যান। বেরোনোর সময় তিনি কিছু বলতে চাননি। তবে ইঙ্গিতে বুঝিয়ে দেন, মন্ত্রী ভাল আছেন।

পার্থর পাশাপাশি পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন‌্হার বাড়িতেও অভিযান চালিয়েছে ইডি। রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি-সহ রাজ্যের ১৩টি জায়গায় ইডি হানা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, অতীতে এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন পার্থ। তবে এ বার প্রথম ইডির তদন্তের মুখে পড়লেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিকে এই ঘটনায় সরাসরি বিজেপিকে তোপ দেগেছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “ইডির তৎপরতা আগে কখনও দেখিনি। রাজনৈতিক নেতাদের হেনস্থা করা বিজেপির হাতিয়ার। বাংলায় বিজেপির কিছু নেই। বাংলার বিজেপির শক্তি ইডি। গত কাল আমরা কেন্দ্রকে আক্রমণ করেছি। লড়াই শুরু হয়েছে। তাই প্রতিহিংসার রাজনীতি করছে।”


Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...