Monday, June 22, 2026

Arpita Mukherjee: তদন্তে অসহযোগিতা অর্পিতার, বাড়ল উদ্ধার হওয়া টাকার পরিমান 

Date:

Share post:

পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Arpita Mukherjee) বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমান আরও বাড়ল। ইডি (ED) সূত্রে খবর, বান্ডিল বান্ডিল ২০০০ আর ৫০০ টাকার নোট উদ্ধার হয়েছে অর্পিতার বাড়ি থেকে। এখনও পর্যন্ত প্রায় ২১ কোটি টাকা উদ্ধার করেছেন ইডির আধিকারিকরা, ৪টি মেশিন এনে চলছে টাকা গোনার কাজ। তদন্তে অসহযোগিতার অভিযোগ অভিনেত্রী-মডেল অর্পিতার বিরুদ্ধে। ক্রমেই জোরালো হচ্ছে গ্রেফতারির সম্ভাবনা।

রাতভর তল্লাশির পর প্রায় ৫০ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এসএসসি (SSC) দুর্নীতি কাণ্ডে তাঁর যোগাযোগ কতটা তা খতিয়ে দেখছেন আধিকারিকরা। অর্পিতার তিনটি সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর। বেলঘরিয়া এলাকায় রয়েছে দু’টি ফ্ল্যাট এবং একটি বাড়ি রয়েছে তাঁর। বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত ক্লাবটাউন হাইটসে অর্পিতার দু’টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু (Block 2) ও অন্যটি ব্লক ফাইভে (Block 5) । অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা আর বেড়েছে। ইডি সূত্রে খবর, এত নগদ টাকা কোথা থেকে পেলেন অর্পিতা তার সঠিক কোন উত্তর তিনি দিতে পারেননি। টাকার উৎস নিয়ে বারবার বয়ান বদল অর্পিতার, সন্দেহ বাড়ছে ইডির। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। অর্পিতার বেলঘরিয়ার বাড়িতে লাল বাতি লাগানো গাড়িতে কারা আসতেন, তা নিয়েও আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এমনকি আয়কর সংক্রান্ত তথ্যও খতিয়ে দেখার কাজ চলছে।


Related articles

West Bengal Budget: স্পোর্টস বিশ্ববিদ্যালয় থেকে ক্লাবদের অনুদান, জাতীয় গেমস নিয়ে নীরব স্বপন

সোমবার রাজ্য বিধানসভায় পেশ হল নতুন সরকারের বাজেট(West Bengal Budget)। কৃষি, শিল্প, পরিবহনের মত বড় অঙ্কের বরাদ্দ করা...

রাজ্য বাজেটে বিপুল কর্ম সংস্থানের দিশা: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, মহিলাদের জন্য ৩৩%

প্রথম বাজেটেই বিপুল কর্ম সংস্থানের দিশা বিজেপি সরকারের (BJP Government)। রাজ্য সরকারি চাকরিতে দ্রুত ১ লক্ষ শূন্যপদে নিয়োগের...

রাজ্য বাজেটে বেকার ভাতা-শিক্ষার প্রসারে একাধিক নতুন প্রকল্প, নজরে ‘ভরসা কর্মসূচি’

২০২৬-২০২৭ অর্থবর্ষে (West Bengal Budget 2026-2027) বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ করে একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করলেন...

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...