Saturday, June 27, 2026

আজই আইএসসি দ্বাদশের ফলপ্রকাশ, কীভাবে জানা যাবে রেজাল্ট?

Date:

Share post:

প্রতীক্ষার অবসান! আর কিছুক্ষণ পরই প্রকাশিত হতে চলেছে আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ডের ফলাফল। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) তরফে জানানো হয়েছে, আজ বিকেল পাঁচটায় আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) ‘Careers’ পোর্টাল, CISCE-র অফিসিয়াল ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে রেজাল্ট জানতে পারবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন:বিজনেস স্কুলের আর্থিক দুর্নীতিকাণ্ডে ইডির জেরার মুখোমুখি হয়েছিলেন অর্পিতা, তারপরও কেন ঘরে এত টাকা?

কী করে জানবেন রেজাল্ট, জেনে নিন:

১) কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনসের (CISCE) ‘Careers’ পোর্টাল careers.cisce.org-তে যান।

২) ‘User Name’ এবং ‘Password’ দিয়ে লগ ইন করুন।

৩) ‘Semester 2 Examination’-তে ক্লিক করুন।

৪) মেনু বারে ‘ISC’-তে ক্লিক করুন।

৫) ‘Reports’-এ ক্লিক করুন।

৬) ‘Result Tabulation’এ ক্লিক করুন।

৭) ‘Comparison Table’ ক্লিক করে নিজের রেজাল্ট ডাউনলোড করুন।

তা ছাড়া, এসএমএস করেও দেখা যাবে ফল। তার জন্য ইংরেজিতে আইএসসি লিখে পরীক্ষার্থীর ইউনিক আইডি দিয়ে পাঠাতে হবে ০৯২৪৮০৮২৮৮৩ নম্বরে।









Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...