Friday, May 22, 2026

অলিম্পিকের থেকেও কঠিন ছিল বিশ্ব চ্যাম্পিয়নশিপ, বলছেন নীরজ

Date:

Share post:

বিশ্ব অ্যাথলেটিক্সের আসরে রুপো জিতে গর্বিত নীরজ চোপড়া। তাঁর দাবি, অলিম্পিকের থেকেও এই লড়াইটা আরও কঠিন ছিল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, আগামী বছরের বিশ্বচ্যাম্পিয়নশিপের আসরে সোনা জেতাই তাঁর লক্ষ্য।

নীরজ বলেন, ‘‘দেশের জন্য রুপো জিততে পেরে দারুণ লাগছে। আমি আনন্দিত এবং গর্বিত। লড়াইটা অলিম্পিকের থেকেও কঠিন ছিল। এই টুর্নামেন্টের গেমস রেকর্ড অলিম্পিক রেকর্ডের থেকেও উন্নত। প্রতিযোগিতাও অনেক বেশি কঠিন। আগামী বছর আবার বিশ্বচ্যাম্পিয়নশিপের আসর বসবে। সেখানে সোনা জেতাই আমার লক্ষ্য।’’ তিনি আরও যোগ করেছেন, ‘‘অলিম্পিক চ্যাম্পিয়ন বলে কোনও বাড়তি চাপ আমার উপরে ছিল না। প্রথম তিনটে থ্রো ভাল না হলেও, নিজের উপরে আস্থা হারিয়ে ফেলিনি। বরং ঘুরে দাঁড়াবো, এই বিশ্বাসটা ছিল। পিছন থেকে ফিরে এসে রুপো পেয়েছি, এটা আমাকে তৃপ্তি দিচ্ছে। অসাধারণ একটা অনুভূতি। তবে আবারও বলছি, পরেরবার এই পদকের রং পাল্টানোর চেষ্টা করব। আমার লক্ষ্য সোনা।’’
নীরজ এদিন আরও জানিয়েছেন, খারাপ আবহাওয়ার পাশাপাশি কুঁচকির চোটের সঙ্গেও তাঁকে লড়াই করতে হয়েছে। তিনি বলেন, ‘‘আবহাওয়া খুব একটা ভাল ছিল না। খুব জোরে হাওয়া বইছিল। তাছাড়া কুঁচকির চোটও কিছুটা অস্বস্তিতে রেখেছিল। চার নম্বর থ্রোয়ের পরেই কুঁচকিতে টান লেগেছিল। আজ একবার ডাক্তারি পরীক্ষা হবে। তার পরেই জানা যাবে চোট কতটা গুরুতর। আশা করি, কমনওয়েলথ গেমসে অংশ নিতে কোনও সমস্যা হবে না।’’

চলতি মরশুমের শুরুতেই জানিয়েছিলেন, তাঁর লক্ষ্য ৯০ মিটারের দূরত্ব অতিক্রম করা। এখনও পর্যন্ত সেটা সম্ভব না হলেও নীরজের বক্তব্য, ‘‘আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। বিশ্বাস করি, অদূর ভবিষ্যতেই নিজের লক্ষ্যপূরণ করতে পারব। ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন, সাই এবং সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। বিদেশি কোচ থেকে বিদেশে প্রশিক্ষণ সব ধরণের সহযোগিতা ওদের কাছ থেকে পেয়েছি।’’

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...