Thursday, June 4, 2026

মূল্যবৃদ্ধির প্রতিবাদ: রাজ্যসভার অধিবেশন থেকে সাসপেন্ড ৭ তৃণমূল সাংসদ, তীব্র কটাক্ষ দলের

Date:

Share post:

কেন্দ্রের জনবিরোধী নীতির প্রতিবাদ করায় রাজ্যসভার (Rajya Sabha) অধিবেশন থেকে এই সপ্তাহের জন্য সাসপেন্ড (Suspend) ৭ তৃণমূল (TMC) সাংসদ। পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মঙ্গলবার, রাজ্যসভায় স্লোগান দেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, ডাঃ শান্তনু সেন, দোলা সেন-সহ অন্যান্যরা। এর জেরে ডাঃ শান্তনু সেন, দোলা সেন, সুস্মিতা দেব, নাজিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শান্তা ছেত্রী, মৌসম বেনজির নূর-কে এই সপ্তাহের জন্য সাসপেন্ড করা হয়।

এই ঘটনা নিয়ে তীব্র কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ ডেরেক ও‘ব্রায়েন (Derek O’Brien)। তিনি বলেন, কেন্দ্রের মোদি সরকার গণতন্ত্রকে আগেই সাসপেন্ড করেছে। সেখানে সাংসদরা উচিত কথা বলায় সাসপেন্ড করা হয়েছে। তৃণমূল নেতা তথা তাপস রায় (Tapas Ray) তোপ দেগে বলেন, বিরোধীদের কণ্ঠ রোধ করতে চাইছে কেন্দ্রীয় সরকার। আগে বলত, কংগ্রেস-মুক্ত ভারত চাই। এখন বিরোধী-মুক্ত দেশ গড়তে চাইছে।


 

Related articles

তোলাবাজি, জমিদখল-সহ একাধিক অভিযোগ! বহিষ্কৃত বিধায়ক সন্দীপনের বিরুদ্ধে থানায় নালিশ প্রিয়াঙ্কার

সকালে বিক্ষোভ প্রদর্শনের পরে তৃণমূলের (TMC) বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার (Sandipan Saha) বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি...

আদি-নব্য দ্বন্দ্বে উত্তপ্ত টলিপাড়া! টেকনিশিয়ান্স স্টুডিও চত্বরে ইট-ডিমবৃষ্টি

টলিপাড়ার সাংগঠনিক কাঠামোয় পরিবর্তনের কথা ঘোষণা করতেই উত্তপ্ত হয়ে উঠল টলি পাড়ার টেকনিশিয়ান্স স্টুডিও চত্বর (Technicians Studio)। বুধবার...

তাজপুরে নয়, আদানিকে নিয়ে দাদনপাত্রবাড়ে সমুদ্র বন্দর তৈরির প্রস্তুতি: মুখ্যমন্ত্রী

বুধবার আদানি গোষ্ঠীর অন্যতম কর্ণধার করণ আদানির সঙ্গে সমুদ্র বন্দর নিয়ে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার সেই...

IND vs AFG: চোটের ধাক্কায় ছিটকে গেলেন কোহলি! বিকল্প হতে পারেন কারা?

আইপিএলের পরই চোটের সমস্যায় বিরাট কোহলি(Virat Kohli )। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে সম্ভবত খেলতে পারবেন না বিরাট কোহলি।...