Site Logo

ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

EBBS DESK·
ভোটের আগে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা, উন্নয়নমূলক প্রকল্পগুলিতে বাড়ল বেতন-ভাতা, সপ্তম পে কমিশন গঠন

বিধানসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট (Vote On Account) পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattarcharya)। বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা ছিল। সেই মতোই বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পরিমাণ। একই সঙ্গে যেদিন সুপ্রিম কোর্ট (Supreme Count) বকেয়া DA দেওয়ার নির্দেশ দিয়েছে, সেইদিনই ৪ শতাংশ হারে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করা হয়েছে। বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করা হল। 

Sponsored

Sranchi In Article

বৃহস্পতিবার দুপুর আড়াইটের সময়ে বাজেটের (Vote On Account) শুরুতেই একের পর এক বড় ঘোষণা করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। ভোটের আগে ৪ লক্ষ ৬ হাজার কোটি টাকার অন্তর্বর্তী বাজেট পেশ করল রাজ্য সরকার। বাজেটে সপ্তম পে কমিশনের ঘোষণা করা হল। একলাফে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ৫০০ টাকা করে বাড়ানো হল। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফেব্রুয়ারি মাস থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। বর্তমানে জেনারেল কাস্টের মহিলারা এই প্রকল্পে পান মাসিক ১০০০ টাকা এবং SC-STরা পান ১২০০ টাকা। রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়কদের জন্য ভাতা ১০০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করা হল অন্তর্বর্তী বাজেটে। এর জন্য বরাদ্দ হয়েছে মোট ২৮০ কোটি টাকা। ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আশা কর্মীরাও ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটির সুবিধা পাবেন। 

Sponsored

Merlin In Article

রাজ্য সরকারি কর্মীদের জন্য বাজেটে বড় প্রস্তাব। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হল। ১ এপ্রিল ৪ শতাংশ হারে আরও এক কিস্তি মহার্ঘ ভাতা প্রদানের কথা বলা হয়েছে। সিভিক ভলান্টিয়ার এবং গ্রিন পুলিশদের বেতন মাসে ১০০০ টাকা করে বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে মোট ১৫০ কোটি টাকা। এতদিন কোনও সিভিক ভলান্টিয়ারের কর্মরত অবস্থায় মৃত্যু হলে পরিবারকে তিন লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হত, এবার সেই সাহায্য বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে।

Sponsored

Shyam Sundar In Article

‘গিগ ইকনমি’র সঙ্গে জড়িতদেরও স্বাস্থ্যসাথীর আওতায় আনা হবে। শিক্ষাবন্ধুদেরও ভাতা ১০০০ টাকা করে বাড়ানো হবে। প্যারা-শিক্ষক, শিক্ষা বন্ধু, সহায়ক/সহায়িকা, সম্প্রসারক, মুখ্য সম্প্রসারক, বিশেষ শিক্ষাবিদ এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক সম্মানী ২০২৬ সালের এপ্রিল মাস থেকে আরও ১,০০০ টাকা বাড়ানো হবে। উল্লিখিত কর্মীদের মধ্যে কেউ ৬০ বছরের আগে মারা গেলে তাঁদের নিকটাত্মীয়দের জন্য এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের ব্যবস্থা করা হবে। এই মর্মে ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে মোট ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব করা হচ্ছে।
আরও খবর: হুমায়ুনের সঙ্গে বৈঠক ভালো বার্তা দেয়নি: সম্পাদকমণ্ডলীর নিশানা সেলিমকে, ফ্রন্টের বৈঠকেও আলোচনা সম্ভাবনা

Sponsored

Camelia In Article

রাজ্যের অন্তর্বর্তী বাজেটে নতুন প্রকল্প ‘বাংলার যুব সাথী’র কথা ঘোষণা করা হল। চতুর্থ তৃণমূল সরকার গঠন হলে আগামী ১৫ অগাস্ট থেকে এই প্রকল্প চালু হবে। ২১-৪০ বছর বয়সি মাধ্যমিক পাশ যুবক যুবকদের মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে। এছাড়া বারুইপুরে তৈরি হবে ‘কালচারাল সিটি’। রাজ‍্যে ছ’টি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইকোনমিক করিডোর তৈরি হবে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্পের জন্য পাঁচটি নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্কও তৈরি হবে। 

Sponsored

Techno India In Article

-

Sponsored

Probe In Article

-

-

-

-

Related Articles

More from রাজ্য

View All →