Saturday, May 16, 2026

চোপড়ায় স্কুল ভ্যান দুর্ঘটনা: মৃত চালক, আহত বেশ কয়েকজন পড়ুয়া

Date:

Share post:

ফের স্কুল ভ্যান দুর্ঘটনা (School Van Accident)। উত্তর দিনাজপুরের চোপড়ায় ওই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই স্কুল ভ্যানের চালক। জখম (Injured) কমপক্ষে ১১জন, তার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার, চোপড়ার (Chopra) তিন মাইলের ৩১ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্কুল ভ্যানের পিছনে আচমকা ধাক্কা মারে অপর একটি গাড়ি। আর তার জেরেই ঘটে যায় দুর্ঘটনা।

গুরুতর জখম পড়ুয়াদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে (North Bengal Medical College) স্থানান্তরিত করা হয়েছে। প্রতিদিনের মতো এদিনও পড়ুয়াদের নিয়ে স্কুলে যাচ্ছিল ভ্যানটি। তবে ৩১ নম্বর জাতীয় সড়কে (National Highway) ভ্যানটি ওঠার পরই পিছন থেকে আসা অপর একটি গাড়ি ধাক্কা মারে। তদন্তে নেমে ইতিমধ্যে গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ।


 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...