Monday, May 11, 2026

Manik Bhattacharya: ১৪ ঘণ্টা পার, ইডির দফতর থেকে বেরোলেন মানিক ভট্টাচার্য

Date:

Share post:

টানা প্রায় ১৪ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর সিজিও কমপ্লেক্স থেকে ছাড়া পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। টেট-কাণ্ডে অভিযুক্ত মানিককে বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু সকাল পৌনে ১০টাতেই সেখানে পৌঁছে যান তিনি। তারপর টানা জিজ্ঞাসাবাদের পর রাত ১২টা কুড়ি নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেরোলেন তিনি। মানিক ভট্টাচার্যকে ইডির তরফে ফের ডাকা হতে পারে বলে খবর।

সূত্রের দাবি, শুক্রবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিকের বাড়িতে ১৭ ঘণ্টার তল্লাশি অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে কেন্দ্রীয় সংস্থাটির আধিকারিকেরা। সেই সূত্রেই বুধবার ইডির দফতরে মানিককে তলব করা হয়। প্রসঙ্গত এর আগে দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের স্থাবর–অস্থাবর সম্পত্তির হিসাব তলব করেছিল কলকাতা হাইকোর্ট। এমনকী তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং মেয়ের সম্পত্তির হিসাবও হলফনামার আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। এবার ইডিও মানিকের সম্পত্তি খতিয়ে দেখতে জিজ্ঞাসাবাদ শুরু করবে।

আরও পড়ুন- মিঠুনকে অবিলম্বে কেন গ্রেফতার করা উচিত? যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেন কুণাল

Related articles

নবান্নের বৈঠকে মনোজ আগরওয়াল! প্রশ্ন উঠতেই মনোজকে মুখ্যসচিব ঘোষণা রাজ্যের

নবান্নের প্রশাসনিক বৈঠকে উপস্থিতিকে কেন্দ্র করে তীব্র বিতর্কের মুখে পড়লেন রাজ্যের নবনিযুক্ত মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নে...

সোমনাথ মন্দির ভারতের আত্মগৌরবের প্রতীক: পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রীর

সোমনাথ মন্দির (Somnath Temple) ভারতের আত্মগৌরবের প্রতীক- সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তিতে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime...

মন্ত্রিসভায় দফতর বণ্টন: একনজরে কাকে কোন দায়িত্ব

নতুন সরকারের (New State Govt.) প্রথম প্রশাসনিক বৈঠক শেষ হতেই মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্যের মধ্যে দফতর বণ্টন করে...

অনিয়মের ‘চুলচেরা’ বিচার হবে: নবান্নে প্রথম দিনেই অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু 

নবান্নে দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রশাসনিক বৈঠকেই মেজাজ স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার শীর্ষ আমলাদের সঙ্গে...