Thursday, February 19, 2026

Sandesh Jhingan: জল্পনার অবসান, এটিকে মোহনবাগান ছাড়লেন সন্দেশ ঝিঙ্গান

Date:

Share post:

অবশেষে জল্পনার অবসান। এটিকে মোহনবাগান (ATK Mohunbagan) ছাড়লেন ভারতীয় তারকা ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan) । বৃহস্পতিবার এমনটাই জানান হল এটিকে মোহনবাগানের তরফ থেকে।

২০২০ সালে পাঁচ বছরের চুক্তিতে কেরালা ব্লাস্টার্স থেকে মোহনবাগানে আসেন ঝিঙ্গান। প্রথম মরশুমে তিরির সঙ্গে দুর্দান্ত জুটি গড়ে তোলেন তিনি। কিন্তু তার পরের মরশুমে ক্রোয়েশিয়ান ক্লাব সিবেনিকে যোগ দেন ভারতের এই তারকা ডিফেন্ডার। সিবেনিকে যোগ দেওয়ার পরে পরিস্থিতি ঘুরে যায় সন্দেশের। চোট-আঘাতের জেরে সিবেনিক থেকে ফের বাগানে যোগ দেন তিনি। সূত্রের খবর বাগান কোচ জুয়ান ফেরান্দোর কোচিং স্টাইল নিয়ে একদমই সন্তুষ্ট ছিলেন না তারকা ডিফেন্ডার। এছাড়াও জানা যাচ্ছে কোচের ফর্মেশনে সন্দেশ মোটেই ফিট করছেন না।

কিন্তু এখন প্রশ্ন হল আগামী মরশুমে কোন ক্লাবের হয়ে খেলবে ঝিঙ্গান? সূত্রের খবর, সন্দেশকে নেওয়ার ক্ষেত্রে বেশ আগ্রহী ইস্টবেঙ্গল। বিগত বেশ কিছু দিন ধরে সন্দেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে লাল-হলুদ ক্লাব। যদিও একটা সময় সন্দেশ বলেছিলেন, কলকাতায় খেললে শুধু এটিকে মোহনবাগানের হয়েই খেলবেন। এছাড়া সূত্রের খবর বিদেশে বিশেষ করে ইউরোপের কোন ক্লাবে খেলতে পারেন সন্দেশ। তবে এক্ষেত্রে টাকার পরিমাণ অনেকটা কম হবে। যদিও সন্দেশের প্রথম পছন্দ বিদেশের ক্লাবে যোগ দেওয়া। অপরদিকে সন্দেশকে পেতে দলবদলের বাজারে ঝাঁপিয়েছে সুনীল ছেত্রীর দল বেঙ্গালুরু এফসিও। এখন দেখার কী করেন বাগানের এই তারকা ডিফেন্ডার।

আরও পড়ুন:EastBengal: ইস্টবেঙ্গলের দায়িত্বে কনস্টানটাইন, দলে শৌভিক চক্রবর্তী-শুভাশিস রায়চৌধুরি

 

spot_img

Related articles

বলিউড থেকে কত টাকা পেলেন—প্রশ্ন উঠতেই কী বললেন রাজপাল যাদব?

আর্থিক দায় মেটাতে না পেরে আদালতের নির্দেশে আত্মসমর্পণ করতে হয়েছিল বলিউড অভিনেতা রাজপাল যাদবকে (Rajpal Yadav)। সেই ঘটনার...

বলাগড়ে মা-মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা: ৯ বছর পর দোষী সাব্যস্ত ২৫ জন 

দীর্ঘ নয় বছরের অপেক্ষার অবসান। ২০১৭ সালে হুগলির বলাগড়ে ছেলেধরা সন্দেহে এক অধ্যাপকের স্ত্রী ও কন্যাকে পুড়িয়ে মারার...

দুয়ারে রেশন: সুপ্রিম কোর্টে ব্যাকফুটে কেন্দ্র, স্বস্তি রাজ্যের 

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় ও বিতর্কিত ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে আইনি লড়াইয়ে বড়সড় স্বস্তির ইঙ্গিত...

জয়ের দিনেও বিতর্কে ক্যারিবিয়ান পেসার, ভারতকে সতর্কবার্তা হোপদের

টি২০ বিশ্বকাপে(T20 World cup) দুরন্ত ছন্দে ওয়েস্ট ইন্ডিজ।গ্রুপ পর্বে চার ম্যাচে জয় পেয়েই সুপার এইটে খেলতে নামবে ক্যারিবিয়ানরা।...