Wednesday, May 13, 2026

 পরিচালকের বিরুদ্ধে কোটি টাকার মামলা! যশ- শিলাদিত্য সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন

Date:

Share post:

রাজ্য জুড়ে যখন কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে কোনও এক মডেল অভিনেত্রীর বাড়ি থেকে তখন কোটি টাকার মানহানির মামলা করতে চলেছেন টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। তবে তিনি যাঁর বিরুদ্ধে মামলা করতে চলেছেন বলে জানা গেছে তিনি টালিগঞ্জের নামজাদা পরিচালক শিলাদিত্য মৌলিক (Shiladitya Moulik। তাঁর পরিচালনায় ‘চিনেবাদাম’ (Chine Badam)ছবিতে অভিনয় করেছেন যশ। টলি সূত্রের খবর পরিচালক শিলাদিত্য মৌলিকের বিরুদ্ধে নাকি কোটি টাকার মানহানির মামলা দায়ের করতে চলেছেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)।

টলিউডের জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত। একাধিক বাংলা ছবিতে কাজ করে দর্শকের মনে নিজের জায়গা করে নিয়েছেন। সম্প্রতি তিনি অভিনেত্রী এনা সাহার (Ena Saha)সঙ্গে ‘চিনেবাদাম’ ছবিতে কাজ করেন যে ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন শিলাদিত্য মৌলিক। এর আগে তিনি ‘ সোয়েটার’ (Sweater), ‘হৃদপিণ্ড’ (Hridpindo) -এর মতো প্রেমের ছবি একটু অন্যরকম ভাবে বাঙালি দর্শকের কাছে পরিবেশন করেছেন। যশ ও শিলাদিত্যর সম্পর্কের তিক্ততা শুরু ‘চিনেবাদাম’ ছবির সময় থেকেই। শোনা গেছিল এক পার্শ্ব অভিনেতার চেহারা নিয়ে প্রশ্ন তুলেছিলেন যশ। তাঁর সঙ্গে এক ছবিতে কাজ করা নিয়েও আপত্তি জানান অভিনেতা। ছবির প্রচারে অংশ নেন নি তিনি। বৃহস্পতিবার সকাল থেকেই টলিউড জুড়ে গুঞ্জন। পরিচালক শিলাদিত্য মৌলিকের সঙ্গে অভিনেতা যশ দাশগুপ্তর (Yash Dasgupta) সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছে যে এবার নাকি তাঁদের মধ্যে প্রবেশ করেছে আইন-আদালত! টলিপাড়ার গুঞ্জন বলছে, বুধবার সকালেই নাকি যশের তরফ থেকে পরিচালককে আইনি নোটিস পাঠানো হয়েছে। তার পরে শিলাদিত্যও যোগাযোগ করেছেন তাঁর ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে। তাঁর কাছে যশের তরফ থেকে আগে পাঠানো ছবি সংক্রান্ত হোয়াটসঅ্যাপ রয়েছে। পরিচালক এবং প্রযোজকের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ওই বার্তা হাতিয়ার করেই নাকি অভিনেতার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা ঠুকতে চলেছেন তিনিও ।


Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...