Sunday, May 17, 2026

আদালতের নির্দেশ মেনে আজ ফের স্বাস্থ্য পরীক্ষা পার্থ-অর্পিতার

Date:

Share post:

আদালতের নির্দেশমত ৪৮ ঘণ্টা অন্তর পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। সেই নির্দেশ মেনেই শুক্রবার ফের একবার জোকার ইএসআই হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে বের করে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে দুটি আলাদা গাড়িতে তোলা হয়। ইতিমধ্যেই জোকার ইএসআই হাসপাতালের উদ্দেশে তাঁদের নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।  এরআগে গত বুধবার তাঁদের দু’জনের মেডিক্যাল টেস্ট হয়।

আরও পড়ুন:আজ আন্দোলনরত চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক অভিষেকের

শুক্রবার সকালেই পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে এক দফা জিজ্ঞাসাবাদ শুরু করেন ইডির আধিকারিকরা। এর আগে বৃহস্পতিবারই নয়াবাদে অর্পিতা মুখোপাধ্যায়ের আরও একটি ফ্ল্যাটে অভিযান চালায় ইডি। অর্পিতার ইডেন রেসিডেন্সিতেও ইডি হানা দেয় তারা। ডি ব্লকের বি থ্রি অ্যাপার্টমেন্টে চারতলায় দীর্ঘক্ষণ তল্লাশি চালায় ইডি।

আবাসিকদের সঙ্গে কথাও বলেন কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার আধিকারিকরা। সাড়ে চার ঘণ্টা পর আবাসন থেকে বেরিয়ে যান আধিকারিকরা।যদিও তল্লাশিতে মেলেনি কিছুই। স্থানীয় সূত্রে খবর, গভীর রাতে এখানে আসতেন অর্পিতা। এই ফ্ল্যাটে মাঝরাত পর্যন্ত পার্টি করতেন তিনি। কিন্তু সম্প্রতি আসা-যাওয়া কমে গিয়েছিল। রিসেলে এই ফ্ল্যাট কেনেন অর্পিতা।

Related articles

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...