Wednesday, June 24, 2026

বিজেপি শাসিত কর্ণাটকে প্রকাশ্যে পিটিয়ে মারা হল যুবককে, এলাকায় জারি ১৪৪ ধারা

Date:

Share post:

বিজেপি (BJP) শাসিত কর্ণাটকে (Karnataka) ২৩ বছরের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে মেরে ফেলার অভিযোগ একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে, জারি হয়েছে ১৪৪ ধারা। ইতিমধ্যেই দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কর্ণাটকের সুরতকলে ৪-৫ জন দুষ্কৃতী ধারালো অস্ত্র নিয়ে এক যুবকের উপর হামলা চালায়। দুষ্কৃতীদের মারে অজ্ঞান হয়ে যায় যুবক। আহত যুবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পরেই সুরতকল, মুলকি, বাজপে, পানাম্বুর এলাকায় ১৪৪ ধরা জারি করা হয়েছে।

ইতিমধ্যে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে শুক্রবার এলাকায় সমস্ত পানশালা ও মদের দোকান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন ওই যুবকের উপরে হামলা চালানো হল তা খতিয়ে দেখছে প্রশাসন।


Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...