Wednesday, June 24, 2026

শুভেন্দুর হুঁশিয়ারির পর এবার ইডির নোটিশ বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে

Date:

Share post:

সম্প্রতি বিধানসভায় সরাসরি কৃষ্ণ কল্যাণীকে(Krishna Kalyani) হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী(Shuvendu Adhikari)। এর ঠিক পর এবার রায়গঞ্জের বিধায়ককে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ED)। তাঁর সংস্থার বিজ্ঞাপনী খরচ সংক্রান্ত লেনদেনে গরমিলের অভিযোগে নোটিশ পাঠানো হয়েছে বিধানসভার পিএসি চেয়ারম্যানকে(PAC Chairman)।

ইডি সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগ রয়েছে। সেই অভিযোগেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। গত ২৫ জুলাই ইডির কৃষ্ণ কল্যাণীর সংস্থার ঠিকানায় পাঠানো হয় এই নোটিশ। হিসেব চাওয়া হয়েছে বিজ্ঞাপন বাবদ খরচের। প্রসঙ্গত, ২০২১ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এরপর তৃণমূলে যোগ দেন তিনি। মকুল রায় পিএসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলে এই পদে কৃষ্ণ কল্যাণীকে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। যদিও খাতায় কলমে এখনও বিজেপির বিধায়ক তিনি।

উল্লেখ্য, কেন্দ্রীয় এজেন্সিগুলিকে যে বারবার বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক স্বার্থে বিজেপি ব্যবহার করছে এ অভিযোগ নতুন নয়। তাৎপর্যপূর্ণভাবে কৃষ্ণ কল্যাণী তৃণমূলে যোগ দেওয়ার পর বিধানসভার বাজেট অধিবেশনে তাঁকে একপ্রকার ‘হুঁশিয়ারি’ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুতরাং বিরোধী দলনেতার অঙ্গুলিহেলনে এই নোটিশ প্রাপ্তি বলে মনে করা হচ্ছে। হুমকির একমাস কাটার আগেই মিলল ইডি এই নোটিশ। যার জেরে বিজেপির ওয়াশিং মেশিন তত্ত্ব আরও জোরালো হল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।


Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...