Tuesday, April 28, 2026

মেট্রো রেলের আদলে নবান্নের প্রবেশ দ্বারে বসছে স্মার্ট গেট

Date:

Share post:

রাজ্যের সচিবালয় নবান্নের(Nabanna) নিরাপত্তা ব্যবস্থাকে আরও মজবুত করতে মেট্রো রেলের(Metro Rail) আদলে প্রবেশ দ্বারে স্মার্ট গেট বসানো হচ্ছে। মেট্রো স্টেশনে প্রবেশের জন্য যেমন বিশেষ কার্ড বা কুপন লাগে, একই ভাবে নবান্নের ক্ষেত্রেও সেই প্রযুক্তি ব্যবহার করা হবে। এবার থেকে নবান্নে ঢুকতে গেলে কর্মীদেরও বিশেষ কার্ড ব্যবহার করতে হবে, যার মাধ্যমে তাঁরা ভিতরে প্রবেশ করতে পারবেন। জানা গিয়েছে, পূর্ত দফতরের সিভিল বিভাগ এবং তথ্য প্রযুক্তি বিভাগের যৌথ উদ্যোগে এই স্মার্ট গেট বসানোর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নবান্নে প্রবেশের পেছনের দরজায় জোর কদমে গেট বসানোর কাজ চলছে। খুব শীঘ্রই সেই কাজ সম্পূর্ণ হবে বলে খবর।

আগে নবান্নে প্রবেশ দ্বারগুলোতে বায়োমেট্রিক মেশিন বসানো থাকতো। কর্মীরা সেখানে আঙুলের ছাপ দিয়ে অফিসে ঢুকতেন। সেই ব্যবস্থার পাশপাশি এবার থেকে স্মার্ট গেট ব্যবহার করা হবে। নবান্নে নিয়মিত আসেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা। এখানেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও অন্যান্য শীর্ষ আমলাদের দপ্তর। অনেক সময়ে আসেন জাতীয় স্তরের বিশিষ্টরা এবং বিদেশি কূটনীতিকরা। নবান্নে সুরক্ষা আরও জোরদার করার প্রয়োজনীয়তা নিয়মিতই অনুভূত হয়। বিশেষ করে সম্প্রতি কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে এক ব্যক্তির আচম্বিতে প্রবেশ পুলিশকর্তাদের চিন্তা বাড়িয়েছে। তাঁরা নবান্নের সর্বত্র ঘুরে নয়া সুরক্ষা ব্যবস্থার নীল-নকশা তৈরি করেছেন আধিকারিকরা। এরপরই স্মার্ট গেটের মাধ্যমে নবান্নের নিরাপত্তা আর মজবুর করার পদক্ষেপ নেওয়া হল।

আরও পড়ুন:Corona Update:  ফের দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০ হাজারের গণ্ডি

 

Related articles

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...