Monday, April 6, 2026

শিবের মাথায় জল ঢালতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ১০, আহত ১৬

Date:

Share post:

সাতসকালে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক দুর্ঘটনা! ঘটনায় ১০ পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কোচবিহার থেকে জলপাইগুড়ির জল্পেশ মন্দির যাওয়ার পথে। দুর্ঘটনাগ্রস্তরা সকলেই কোচবিহারের শীতকুচির বাসিন্দা। পুলিশের প্রাথমিক অনুমান গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের জেরে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। গাড়িটিকে আটক করা হয়েছে। চালক পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:ঝাড়খণ্ডে সরকার ফেলতে ১০ কোটি টাকার ডিল, কংগ্রেস বিধায়কদের সঙ্গে ছিল টোকেন মানি! তীব্র আক্রমণ তৃণমূলের

পুলিশ সূত্রের খবর, কোচবিহারের শীতলকুচি থেকে ২৭ জনের একটি পুণ্যার্থীদল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশের শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। গাড়িতে ডিজেও চলছিল। পুণ্যর্থীদের গাড়িটি চ্যাংড়া বান্ধার ধরলা নদীর সেতু পার করার পরই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। পুণ্যার্থীদের বেশ কয়েকজনকে অচৈতন্যে হয়ে পড়তে দেখে চালক পিক-আপ ভ্যানটি চ্যাংড়া বান্ধা হাসপাতালে নিয়ে যান। সেখানেই ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ইতিমধ্যেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান করছেন চিকিৎসকেরা।

Related articles

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...