Wednesday, May 13, 2026

শহরে CID হানায় উদ্ধার লাখ লাখ টাকা! ঝাড়খণ্ডে ঘোড়া কেনাবেচার প্রাথমিক লেনদেন?

Date:

Share post:

ফের শহর কলকাতা (Kolkata) থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মঙ্গলবার লালবাজার(Lalbazar) এলাকায় বিকানের বিল্ডিংয়ে এক ব্যবসায়ীর অফিস হানা দিয়ে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধার করেছে সিআইডি (CID)। উদ্ধার হওয়া মোট টাকার পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ। একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর রূপোর কয়েনও। অফিসের কম্পিউটার থেকেও মিলেছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারগুলির হার্ড ডিস্ক। বেশ কিছু নথিও মিলেছে।

গত শনিবার সন্ধ্যায় ঝাড়খন্ডের ৩ কংগ্রেস বিধায়কের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়। কেন এই পরিমাণ নগদ টাকা, তার সদুত্তর দিতে পারেননি ওই বিধায়করা (MLA)। সেই সূত্র ধরেই এদিন বিকানের বিল্ডিংয়ে এক ব্যবসায়ীর অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকেন তদন্তকারীরা। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে চলে তল্লাশি। CID আধিকারিকরা মনে করছেন, এই অফিসেই টাকার লেনদেন হয়েছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, হাওড়ার পাঁচলা থেকে গত শনিবার বিপুল টাকা-সহ গ্রেফতার হন ঝাড়খণ্ডের ওই তিন ৩ কংগ্রেস বিধায়ককে।পরে আরও দু’জন গ্রেফতার হয়। ঝাড়খণ্ড কংগ্রেসের এক বিধায়কের অভিযোগ, সরকার ফেলার জন্য ঘোড়া কেনাবেচা করতে এই বিপুল টাকার প্রাথমিক লেনদেন। সরকার ভাঙার জন্য বিধায়ক পিছু ১০ কোটি টাকা টোপ দেওয়া হয়েছে।


Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...