Sunday, April 26, 2026

দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর, সঙ্গে অভিষেকও: একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে ঠাসা সফর

Date:

Share post:

আজ দিল্লি সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সঙ্গে যাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার, বিকেলেই রাজধানীর পৌঁছছেন তাঁরা। এদিন সন্ধেয় দলের সাংসদদের সঙ্গে অভিষেকের বৈঠকের কথা রয়েছে বলে তৃণমূল সূত্রে খবর। শুক্রবার, বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে। সন্ধেয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূর (Drouoadi Murmu) সঙ্গে দেখা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে, দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। সেখানে থাকবেন তৃণমূল সুপ্রিমোও। কেন্দ্রীয় সরকারের সমালোচনার ঝাঁঝ বাড়াতে দলের রণকৌশল কী হবে, তা নিয়ে পরামর্শ দিতে পারেন অভিষেক। বিরোধীদের কী ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়েও দলনেত্রী এবং অভিষেকের সঙ্গে কথা বলবেন, রাজ্যসভা এবং লোকসভার সাংসদেরা। মমতার সঙ্গে তাঁর দিল্লি সফর ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন দলের নেতা-সাংসদেরা।

 

 

 

Related articles

এই আপ সাংসদদের ১০টা ভোটও জেতার ক্ষমতা নেই: ধুইয়ে দিলেন ওমর

জাতীয় রাজনীতিতে সাত আপ সাংসদের দলবদল নিয়ে যখন জোর চর্চা তখন এই সাংসদদের বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ ন্যাশনাল...

‘চলমান ধ্যান’, উৎপল সিনহার কলম

হাঁটার চেয়ে ভালো ব্যায়াম আর নেই। পাশাপাশি থাকবে সাঁতার। কিন্তু পিছন দিকে হাঁটা? এটাও কি ভালো ব্যায়ামের মধ্যে...

বসিরহাটে দক্ষিণে বিজেপির ‘ডাক্তার’ প্রার্থী আদতে নেপালের কম্পাউন্ডার! বিস্ফোরক অভিষেক

ভোটের মুখে বসিরহাট দক্ষিণে চড়ল রাজনৈতিক উত্তাপ। শনিবার উত্তর গুলাইচণ্ডী ময়দানে তৃণমূলের মেগা সভা থেকে পদ্ম-প্রার্থীর ডাক্তার পরিচয়কে...

‘বেহালা এলে গর্ব হয়’, মেট্রো প্রকল্পের সাফল্য স্মরণ করিয়ে বিজেপিকে কটাক্ষ মমতার 

“বেহালা এলে আমার খুব গর্ব হয়। কেন জানেন? এই মেট্রো রেলটা আমি পুরো করে দিয়েছিলাম। উদ্বোধনটাও করেছিলাম। কাজও...