Saturday, March 14, 2026

AIIMS-এ নিয়োগ দুর্নীতি: সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব হাইকোর্টের

Date:

Share post:

কল্যাণী এইমসে(Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবার কলকাতা হাইকোর্টে(Kokata HighCourt) দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। আর এই ঘটনায় জড়িয়ে গেল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার নাম। বাবার প্রভাব খাটিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে নীলাদ্রি শেখরের(Niladri Sekhar) মেয়ে মৈত্রী দানার(Maitri Dana) বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই দু’বার সিআইডি জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তিনি। শুক্রবার এই মামলার শুনানিতে সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট।

এই নিয়োগ দুর্নীতি নিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) জনস্বার্থ মামলা দায়ের করেছেন সুজিত চক্রবর্তী নামে এক ব্যক্তি। শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ তদন্তকারি সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করে। আদালতের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১৬ অগাস্টের মধ্যে তদন্তের রিপোর্ট জমা দিতে হবে।

প্রসঙ্গত, কল্যাণী এইমসে ডেটা এন্ট্রি অপারেটর পদ নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন অভিযোগ করেন মুর্শিদাবাদের বাসিন্দা সরিফুল ইসলাম নামে এক যুবক। এনিয়ে গত ২০ মে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেশ কয়েকজনকে কল্যাণী এইমসে কয়েকজনকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ওঠে কেন্দ্রীয় মান্ত্রী ডা সুভাষ সরকার, ২ বিজেপি বিধায়ক-সহ ৮ জনের বিরুদ্ধে। ওই অভিযোগের পরই তদন্তে নামে সিআইডি। কল্যাণী এইমসে অস্থায়ী পদে চাকরি করেন নীলাদ্রি শেখর দানার মেয়ে মৈত্রী দানা এবং নদিয়ার হরিণঘাটার বিধায়ক বঙ্কিমচন্দ্র ঘোষের পুত্রবধূ। এই ঘটনায় তাঁদের সিআইডি জিজ্ঞাসাবাদের পর হাইকোর্টে দায়ের হয় মামলা। সেই মাম্লাতেই এবার সিআইডির কাছে তদন্তের স্টেটাস রিপোর্ট তলব করল আদালত।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...