Wednesday, June 24, 2026

কলেজ সার্ভিস কমিশনে  দুর্নীতির অভিযোগে অবস্থান-বিক্ষোভে সামিল চাকরিপ্রার্থীরা

Date:

Share post:

স্কুলের পর কলেজ সার্ভিস কমিশনেও (College Service Commision) দুর্নীতির অভিযোগ উঠল। তদন্ত ও মেধাতালিকা প্রকাশের দাবিতে শুক্রবার কলেজ স্কোয়ারে চাকরিপ্রার্থীরা জমায়েত হয়। অবস্থান-বিক্ষোভে সামিল হন কলেজ সার্ভিস কমিশনের চাকরিপ্রার্থীরা।

স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগে ED’র হেফাজতে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তাঁর ঘনিষ্ঠের ফ্ল্যাট থেকে দফায় দফায় উদ্ধার হয়েছে কুবেরের ধন! এই অবস্থায়, কলেজেও শিক্ষক নিয়োগে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়াচ্ছে।

আরও পড়ুন- বৃহস্পতিবার রাতে ইতিহাস গড়লেন সুধীর, অভিনন্দন প্রধানমন্ত্রী-মুখ‍্যমন্ত্রীর

এর আগেও কলেজে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছিল। এরকম ১২২ জনের একটি তালিকা নিয়ে, সম্প্রতি শিক্ষামন্ত্রীর (Education Ministry) কাছে ডেপুটেশন দিতে আসেন ২০১৮ সালের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। যদিও, এই অভিযোগ অস্বীকার করেছেন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান।

নিয়ম বহির্ভূতভাবে বেশ কয়েকজনকে চাকরি দেওয়া হয়েছে বলে শুক্রবার চাঞ্চল্যকর অভিযোগ সামনে আনলেন কলেজ সার্ভিস কমিশনের (College Service Commision) চাকরিপ্রার্থীরা! এরকম ১২২ জনের একটি তালিকা নিয়ে, এদিন শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে আসেন ২০১৮ সালের মেধা তালিকাভুক্ত চাকরিপ্রার্থীরা। নিয়োগে দুর্নীতির অভিযোগে, যখন পাঁচশো দিন ধরে বিক্ষোভ-আন্দোলন করছে স্কুল শিক্ষক পদে চাকরিপ্রার্থীরা, তখন একই অভিযোগে পথে নামল কলেজ শিক্ষক প্রার্থীরাও।

 

 

 

 

Related articles

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...