Wednesday, June 24, 2026

ঝাড়খণ্ড কাণ্ডে এবার সিআইডির নজরে এক আইনজীবী, রাঁচিতে বিপুল সম্পত্তির খোঁজ

Date:

Share post:

ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়কদের (Congress MLA) থেকে টাকা উদ্ধারের ঘটনায় এবার নয়া মোড়। এবার রাঁচির এক আইনজীবীর (Lawyer) বাড়িতে তল্লাশি (Search Operation) চালিয়ে বিপুল সম্পত্তির হদিশ পেলো রাজ্যের গোয়েন্দা দফতর সিআইডি (CID)। গত রবিবার কলকাতার একটি শপিং মল থেকে রাজীব কুমার নামে ওই আইনজীবীকে গ্রেফতার করেন সিআইডি আধিকারিকরা। আইনজীবীর থেকে ইতিমধ্যেই ৫০ লক্ষ টাকা উদ্ধার করেছে রাজ্য গোয়েন্দা দফতর। এরপর হেয়ার স্ট্রিট থানার পুলিশ ও লালবাজারের গোয়েন্দা বিভাগের গুন্ডা দমন শাখার আধিকারিকরা আইনজীবীকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই একাধিক চাঞ্চল্যকর বিষয় সামনে আসে। সেই সূত্র ধরেই শুক্রবার সকালে রাঁচিতে আইনজীবীর বাড়িতে হানা দেন সিআইডি আধিকারিকরা।

এদিন তল্লাশি চালিয়ে আইনজীবীর বাড়ি থেকে একটি কালো ডায়েরি উদ্ধার হয়েছে। পাশাপাশি গোয়েন্দা বিভাগের হাতে এসেছে একাধিক নথি এবং ডিজিটাল লেনদেনের গুরুত্বপূর্ণ তথ্য। শুধু তাই নয়, এদিন আইনজীবীর বিপুল সম্পত্তিরও হদিশ পাওয়া গিয়েছে। অভিযুক্ত আইনজীবীর ১৬টি ফ্ল্যাট, একটি ৩ তলা বাড়ি, নয়ডায় ফ্ল্যাট ও অফিসের সন্ধান মিলেছে। এছাড়া সম্প্রতি রাঁচি থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে ৭ একর জমি কিনেছেন তিনি। আইনজীবীর এই বিপুল সম্পত্তি দেখে ধন্দে পড়েছে গোয়েন্দা বিভাগ। ঝাড়খণ্ডের সরকার ভাঙার ষড়যন্ত্রের সঙ্গে তিনি কীভাবে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ডের একাধিক থানায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একাধিক ব্যক্তির থেকে কয়েক লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছে রাজীব কুমারের বিরুদ্ধে। এরপরই মামলা দায়েরের ভিত্তিতে ঝাড়খণ্ড পুলিশ খোঁজ শুরু করলে অভিযুক্ত আইনজীবী কলকাতায় পালিয়ে আসেন বলে অভিযোগ। কলকাতায় এসেই গা ঢাকা দিয়েছিলেন তিনি। তবে রবিবার গোপন সূত্রে খবর পেয়ে সিআইডির আধিকারিকরা তাঁকে গ্রেফতার করেন।

 

 

 

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...