Sunday, April 12, 2026

কমনওয়েলথ গেমসে সোনা জয় সাক্ষী-বজরং-এর

Date:

Share post:

কমনওয়েলথ গেমসে ( Commonwealth Games) ফের সোনার পদক জয় বজরং পুনিয়ার। শুক্রবার ৬৫ কেজি ফ্রিস্টাইল বিভাগে কানাডার লাচলান ম্যাকনিলকে ৯-২ পয়েন্টে হারালেন ভারতীয় এই কুস্তিগির। গোল্ড কোস্টের পর বার্মিংহাম কমনওয়েলথ গেমসেও সোনা জিতলেন তিনি। বজরং পুনিয়ার পাশাপাশি শুক্রবার কমনওয়েলথ গেমসে সোনা জয় সাক্ষী মালিকেরও। ৬২ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী।

চলতি কমনওয়েলথ গেমসে ৬৫ কেজি বিভাগে ভারতের অন্যতম সেরা বাজি ছিলেন বজরং। এবারের গেমসে দুর্দান্ত খেলেছেন বজরং। ফাইনালের আগে কোনও প্রতিপক্ষকেই পয়েন্ট পেতে দেননি তিনি। প্রি-কোয়ার্টার ফাইনালে ৪-০ হারান লো বিংহ্যামকে। কোয়ার্টার ফাইনালে ৬-০ জেতেন জোরিস বান্ডোউয়ের বিরুদ্ধে। সেমিফাইনালে ইংল্যান্ডের জর্জ রামকে হারান ১০-০ পয়েন্ট। আর শুক্রবার ফাইনালে জিতলেন ৯-২ পয়েন্টে।

ম‍্যাচে এদিন গোল্ড মেডেল বাউটে ১ মিনিটের খেলার শেষেই প্যাসিভিটির জন্য সতর্ক করা বয় কানাডিয়ান কুস্তিগিরকে। তিনি পরবর্তী ৩০ সেকেন্ডের মধ্যে পয়েন্ট নিতে না পারায় বজরংয়ের খাতায় ১ পয়েন্ট যোগ হয়। তার পরেই বজরং লাচলানকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট সংগ্রহ করে নেন। প্রথম রাউন্ডের শেষবেলায় কানাডিয়ান তারকাকে সার্কলের বাইরে ঠেলে নিয়ে গিয়ে নিজের খাতায় আরও ১ পয়েন্ট যোগ করে নেন পুনিয়া। ফলে প্রথম রাউন্ডের শেষে ভারতীয় তারকা ৪-০ লিড নিয়ে নেন। দ্বিতীয় রাউন্ডের বজরংকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করেন লাচলান। তবে বজরং তার পরেই ফের সিঙ্গল লিগ অ্যাটাক করে পরপর ২ ও ১ পয়েন্ট সংগ্রহ করে নেন। ফলে তিনি ৭-২ ব্যবধানে এগিয়ে যান। একেবারে শেষ মুহূর্তে বজরং লাচলানকে টেক ডাউন করে আরও ২ পয়েন্ট তুলে নেন এবং ৯-২ ব্যবধানে বাউট জিতে সোনার পদক জয় করেন তিনি।

অপরদিকে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের কুস্তি থেকে ভারতকে তৃতীয় পদক এনে দিলেন সাক্ষী মালিক। মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির ৬২ কেজি বিভাগে সোনা জেতেন সাক্ষী। চলতি কমনওয়েলথ গেমসের কুস্তিতে এটি ভারতের দ্বিতীয় সোনা। সাক্ষী গোল্ড মেডেল বাউটে হারিয়ে দেন কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে।

বজরংয়ের মতো সাক্ষীও টানা তিনটি কমনওয়েলথ গেমসে পদক জিতলেন। তবে সোনা এই প্রথমবার জিতলেন তিনি। এর আগে ২০১৪-র গ্লাসগো কমনওয়েলথ তিনি ৫৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন। ২০১৮ গোল্ড কোস্ট গেমসে ব্রোঞ্জ জেতেন।

আরও পড়ুন:কমনওয়েলথ গেমসে ফের পদক জয় ভারতের, রুপোর পদক জয় অংশু মালিকের

 

Related articles

কাজ হারানো শিল্পী – কলাকুশলীদের অন্য প্রজেক্টে যুক্ত করার চেষ্টা হচ্ছে : প্রসেনজিৎ

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুকে কেন্দ্র করে একজোট হয়েছে টলিপাড়া। ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) সঙ্গে...

নিষেধাজ্ঞা ওঠা উচিত, ভোটের পর বিস্তারিত আলোচনা হবে জানালেন প্রসেনজিৎ

টলিপাড়ায় বয়কট সংস্কৃতি নিয়ে দেব (Dev) বনাম স্বরূপ দ্বন্দ্বে নিজের অবস্থান স্পষ্ট করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। রবিবার...

IPL: কেকেআরে ফিরছেন গম্ভীর? কঠিন সময়ে মোদির ফর্মূলা

কলকাতা নাইট রাইডার্সে (KKR) আবার কি ফিরতে চলেছেন গৌতম গম্ভীর (Goutam Gombhir)? এই প্রশ্নেই নতুন করে সরগরম ক্রিকেটমহল।...

তালিবান আর বিজেপির পার্থক্য নেই: বাংলা-বিরোধীদের তোপ অভিষেকের

নির্বাচনের আগে বাংলায় এসে প্রতিদিন হাজারো প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপির পরিযায়ী নেতারা। আদতে বিজেপি যে বাংলা বিরোধী তা বিজেপি...