Friday, June 26, 2026

Delhi: জগদীপ ধনকড়ের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সাক্ষাৎ ঘিরে জল্পনা

Date:

Share post:

টলিউড (Tollywood) সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। বাংলা সিনে জগতের উজ্জ্বল নক্ষত্র সেভাবে কোনদিনই রাজনীতিতে আগ্রহ প্রকাশ করেননি। কিন্তু শুক্রবার সোশ্যাল মিডিয়ায় (Social media) ভাইরাল হল একটি ছবি। আর তারপর থেকেই জল্পনার সূত্রপাত। শুক্রবার ৪.৫৮ মিনিট নাগাদ অভিনেতা প্রসেনজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করেন জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। যেখানে রাত পোহালেই উপরাষ্ট্রপতি নির্বাচন, সেখানে একদিন আগের এই সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে গুঞ্জন।

৬ অগাস্ট দেশের উপরাষ্ট্রপতি নির্বাচন। এবার এনডিএ-এর উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়। বাংলার প্রাক্তন রাজ্যপালের সঙ্গে বাংলা ছবির মহাতারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দিল্লিতে সাক্ষাৎ ঘিরে আলোচনা শুরু হয়েছে। অনেকে মনে করছেন তাহলে কি এবার রাজনীতির ময়দানেও সক্রিয়ভাবে অংশ নেবেন বুম্বাদা? কৌতূহলী নেটিজেনদের একাংশ। যদিও এই বিষয়ে প্রসেনজিৎ মিষ্টি হেসে জবাব দিচ্ছেন যে তাঁর সঙ্গে রাজনীতির প্রত্যক্ষ কোন যোগাযোগ নেই। তাহলে রাজধানীতে সাক্ষাৎ কি পূর্ব পরিকল্পিত? টলিউডের ‘মিস্টার ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) জানাচ্ছেন, কোনও রাজনৈতিক কারণ নয়, বরং স্বাধীনতার ৭৫তম বছর উপলক্ষ্যে দেশের সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সেখানেই বাংলা থেকে আমন্ত্রণ পেয়েছেন বুম্বাদা। তাই  দিল্লিতে গিয়ে জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেছেন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...