Thursday, May 14, 2026

বিরাটের বিশ্রাম প্রসঙ্গে মুখ খুললেন ধাওয়ান, পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়কের

Date:

Share post:

এবার বিরাট কোহলি (Virat Kohli) প্রসঙ্গে মুখ খুললেন ভারতের ( India) তারকা ব‍্যাটার শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে একদিনের সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছেন ধাওয়ান। ক‍্যারিবিয়ান সিরিজের পাশাপাশি জিম্বাবুয়ে সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান নেই, তারওপর পরপর বিশ্রাম। যা নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। আর সেই নিয়ে এবার মুখ খুললেন গব্বর। বললেন, কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি।

এদিন বিরাট প্রসঙ্গে ধাওয়ান বলেন,”সেরা পারফরম্যান্স করার জন্য একজন ক্রিকেটারের তরতাজা থাকার প্রয়োজন হয়। কেউ টানা খেলে গেলে মানসিক ভাবে ক্লান্ত হতেই পারে। মস্তিষ্কের বিশ্রামও অত্যন্ত জরুরি। সেই জন্য এখন আন্তর্জাতিক ক্রিকেটে ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হচ্ছে ক্রিকেটারদের। পর্যাপ্ত বিশ্রাম দিতেই এই পদ্ধতি নেওয়া হচ্ছে। একজন ক্রিকেটারকে সর্বত্র সফর করতে হলে, সে এমনিই ক্লান্ত হয়ে পড়বে। ক্রিকেটাররাও তো মানুষ। আমার মতে যাঁরা দায়িত্বে আছেন, তাঁরা বিষয়টি বুঝবেন এবং ভারসাম্য বজায় রেখে পরিকল্পনা করবেন। যা দলের জন‍্য, ক্রিকেটারদের জন‍্য ভালো সেটাই হচ্ছে।”

আরও পড়ুন:India Team: কমনওয়েলথ গেমসের ফাইনালে হরমনপ্রীতরা

 

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...