Sunday, May 31, 2026

কয়েকজন নির্দিষ্ট বিচারপতির কাছে যায় স্পর্শকাতর মামলা, সুপ্রিমকোর্ট নিয়ে বিতর্কিত মন্তব্য সিবালের

Date:

Share post:

শীর্ষ আদালত নিয়ে এবার চাঞ্চল্যকর দাবি করলেন দেশের প্রবীণ সাংসদ এবং আইনজীবী কপিল সিবাল। কার্যত দেশের শীর্ষ আদালতের উপর অনাস্থা প্রকাশ করে তিনি জানালেন, স্পর্শকাতর মামলাগুলি নির্দিষ্ট কিছু বিচারপতিদের কাছে পাঠানো হয়। ফলে আগে থেকেই জানা যায়, মামলার রায় কী হতে চলেছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি উদাহরণ থেকে এমন ধারনা হয়েছে বলে জানান কপিল। পাশাপাশি অভিযোগ, শীর্ষ আদালত নজিরবিহীন রায় দিলেও তা বাস্তবায়িত করা হয় না।

সুপ্রিমকোর্ট প্রসঙ্গে এদিন রীতিমতো বিস্ফোরক মন্তব্য করে কপিল সিবাল বলেন, “যদি কেউ মনে করেন সুপ্রিম কোর্টে এসে বিচার পাবেন, তাহলে খুব ভুল ভাবছেন। শীর্ষ আদালতে আইনজীবী হিসাবে পঞ্চাশ বছর কাটানোর পরে আমি এই কথা বলছি। আমার মনে হয় এই প্রতিষ্ঠান থেকে সঠিক বিচার আশা করা যাচ্ছে না। অনেকেই হয়তো মনে করছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রগতিশীলভাবে বিচারের রায় দিচ্ছে শীর্ষ আদালত। কিন্তু সেই রায় বাস্তবায়িত হতে পারে না।”

ইডির ক্ষমতার পরিধি বাড়ানো প্রসঙ্গে সম্প্রতি রায় দিয়েছে শীর্ষ আদালত। এপ্রসঙ্গে সিবাল বলেন, “মানুষের গোপনীয়তা বজায় রাখার পক্ষে রায় দিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে আদালতের রায়ের বলেই ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকে এসে তল্লাশি করছে। তাহলে গোপনীয়তা কোথায় গেল?” সম্প্রতি গুজরাত দাঙ্গায় নরেন্দ্র মোদিকে অব্যহতি সংক্রান্ত রায়েরও সমালোচনা করেন সিবাল। এছাড়াও রীতিমতো তোপ দেগে তিনি বলেন, “যে মামলাগুলি খুব স্পর্শকাতর, নির্দিষ্ট কিছু বিচারপতির কাছেই সেগুলি পাঠানো হয়। তাই বিচারের আগেই আমরা জানতে পারি কী রায় আসতে চলেছে।” ভারতীয় বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, বিচারপতিদের নিয়োগ করার জন্য নানা বিষয়ের সঙ্গে আপস করতে হয়।

Related articles

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...

ISL-র রোডম্যাপ নিয়ে অনিশ্চয়তা, CFL-র জন্য দল সাজাচ্ছে মোহন-ইস্ট

সোমবার থেকে নতুন মরশুম শুরু হচ্ছে ভারতীয় ফুটবলে। কিন্ত ফেডারেশন(AIFF) এখনও রোড ম্যাপ জানাতে পারেনি, এতে সমস্যায় পড়েছে...

দক্ষিণবঙ্গে আবহাওয়ার ভোলবদল, প্রাক-বর্ষার বৃষ্টি পাহাড়ে!

মাঝে দুদিন স্বস্তি দিয়ে রবিবার থেকে ফের ঊর্ধ্বমুখী উষ্ণতা। জুন মাসের পয়লা তারিখ থেকে দক্ষিণবঙ্গে গরম বাড়বে, জানিয়ে...