Friday, May 15, 2026

সুপ্রিম কোর্টে জামিন পেলেন সমাজকর্মী ভারাভারা রাও

Date:

Share post:

ভীমা কোরেগাঁও মামলায় কবি ও সমাজকর্মী ভারাভারা রাওয়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট।বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। যদিও অসুস্থতার কারণেই তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন:একইসঙ্গে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় পাশ মা ও ছেলের, নজির গড়লেন কেরলের বিন্দু

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত ভারভারা রাওয়ের জামিন মঞ্জুর করেন। পাশপাশি তিনি এও বলেন, আমার আশা এই স্বাধীনতার অপব্যবহার করবেন না ভারাভারা।

আপাতত অন্তর্বর্তী জামিনে রয়েছেন এই সমাজকর্মী। তবে শীর্ষ আদালতের নির্দেশ তাঁর জন্য বড় স্বস্তি আনতে পারে বলেই মত। তাঁর বিরুদ্ধে  ২০১৭-এর  পুণের এলগার পরিষদ সমাবেশে উস্কানিমূলক ভাষণের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। এমনকী তাঁর বিরুদ্ধে  রাষ্ট্রদ্রোহীতার মামলা রুজু করেছিল পুলিশ। তবে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে থাকায় বম্বে আদালতে অন্তর্বর্তী জামিন দেওয়া হয়। আজ, বুধবার সুপ্রিম কোর্ট তাঁর  জামিন মঞ্জুর করল।

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...