Monday, April 27, 2026

CBI-কে বিস্ফোরক চিঠি অনুব্রতর! তদন্তকারী অফিসারকে নিয়ে কী জানালেন তিনি?

Date:

Share post:

গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের সঙ্গে কেন্দ্রীয় এজেন্সির “লুকোচুরি”র মধ্যেই CBI-কে। বিস্ফোরক চিঠি দিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। আইনজীবী মারফৎ ই-মেইল করে এই চিঠি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে পৌঁছে দিয়েছেন অনুব্রত।

আরও পড়ুন: অনুব্রতর বাড়ির চত্বরে CBI টিম, সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী ও ব্যাঙ্ক কর্মী

চিঠিতে তিনি লিখেছেন, সংশ্লিষ্ট মামলায় CBI তদন্তকারী অফিসারের আচরণে তিনি ‘‘মর্মাহত’’। তদন্তকারী অফিসার সুশান্ত ভট্টাচার্যের ব্যবহার ‘‘অমানবিক’’ বলেও চিঠিতে ব্যাখ্যা করেছেন অনুব্রত। কিন্তু কেন? অনুব্রত CBI-কে দেওয়া তাঁর চিঠির ব্যাখ্যায় লিখেছেন, গত রবিবার অসুস্থ শরীরে প্রায় ২০০ কিলোমিটার
জার্নি করে কলকাতায় যান। এরপর সোমবার SSKM হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ওই রাতেই ফের বোলপুরের বাড়িতে ফেরেন। তার মাঝে তদন্তকারীদের চিঠি দিয়ে জানিয়ে দেন অসুস্থতার কারণে এখনই তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। কিছুদিন সময় চেয়ে নেন তিনি। বেশ কয়েক বছর তিনি যে অসুস্থ, সেটা তদন্তকারীদেরও অজানা নয়। তারপরও বুধবার ফের তাঁকে ডাকা হয় কলকাতায়। তদন্তকারী অফিসারের এমন “অমানবিক” ব্যবহারের জন্যই তিনি “মর্মাহত”।

অনুব্রত চিঠিতে আরও জানান, তিনি একজন প্রবীণ নাগরিক। আইনের শাসন মেনে তিনি আগেও তদন্তে সহযোগিতা করেছেন। নিজাম প্যালেসে হাজিরা দিয়েছেন। চিকিৎসার পূর্ণাঙ্গ রিপোর্টও তদন্তকারীদের দিয়েছেন। এখন তাঁর কিছুদিন বিশ্রাম প্রয়োজন। তিনি গরু পাচারের সঙ্গে কোনওভাবেই যুক্ত নন। তবুও একটু সুস্থ হয়েই তদন্তকারীদের মুখোমুখি হবেন আগের মতোই। কিন্তু তদন্তকারীরা যে আচরণ করছেন সেটা “অমানবিক”, এমন হেনস্থায় একজন প্রবীণ মানুষ হিসেবে তিনি “মর্মাহত”।

Related articles

ভোটে রেকর্ড ‘মদ’ বাজেয়াপ্ত বাংলায়, মোট সামগ্রী ৫১০ কোটি টাকার!

ভোটের আবহে পশ্চিমবঙ্গে মাদক ও মদ বাজেয়াপ্ত (Liquor seizure record) করে সর্বকালীন রেকর্ড গড়ল নির্বাচন কমিশন (Election Commission...

নির্বাচন মিটলেও জারি নজরদারি! ১০ মে পর্যন্ত খোলা রাজভবনের বিশেষ হেল্পলাইন

রাজ্যের সাধারণ ভোটারদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে এবং নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে ফের তৎপরতা দেখাল রাজভবন। বিধানসভা...

দ্বিতীয় দফায় নজরে ১৪২ আসন: বিধি মেনে প্রস্তুতি কমিশনের

রাজ্যের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৮টি নির্বাচনী জেলার মোট ১৪২টি আসনে আগামী ২৯ এপ্রিল, বুধবার ভোটগ্রহণ হবে। এই...

দক্ষিণ কলকাতায় মহামিছিল: হেঁটে-বাইকে শেষ দিনের প্রচারে ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো, পা মেলান তেজস্বীও

ভোটের শেষদিনের প্রচারে শেষ মুহূর্তের ঝড় তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার দ্বিতীয় দফার ভোটের আগে...