Sunday, June 14, 2026

উপত্যকায় সেনা ছাউনীতে জঙ্গি হানা, শহিদ ৩ জওয়ান, নিকেশ ২ জঙ্গিও

Date:

Share post:

স্বাধীনতা দিবসের আগেই জম্মু-কাশ্মীরের রাজৌরিতে সেনা ছাউনীতে জঙ্গি হামলা। বৃহস্পতিবার ভোরে রাজৌরির দারহাল এলাকার পারগালে একটি সেনা ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। সংঘর্ষে শহিদ হয়েছেন তিন জওয়ান। আহত আরও তিন। সেনার পালটা গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে জওয়ানরা।

আরও পড়ুন:CBI-কে বিস্ফোরক চিঠি অনুব্রতর! তদন্তকারী অফিসারকে নিয়ে কী জানালেন তিনি?

সংবাদ সংস্থা সূত্রের খবর, বৃহস্পতিবার রাজৌরি টাউন থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সেনাবাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। আচমকা সেনা ছাউনীতে ঢুকে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে তারা। পাল্টা গুলি চালায় সেনারাও। সেনা সূত্রে খবর, বেশ কিছুক্ষণ ধরে চলা লড়াইয়ের পর দুই আত্মঘাতী জঙ্গি নিহত হয়েছে। শহিদ হয়েছেন তিন জওয়ান। ওই এলাকায় আরও সন্ত্রাসবাদী লুকিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সেনাশিবির ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে খবর।

গতকাল বুধবার উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলার ছক বানচাল করে সেনাবাহিনী। পুলওয়ামায় উদ্ধার করা হয় ৩০ কেজি ওজনের বিস্ফোরক। নিরাপত্তারক্ষীদের তৎপরতায় স্বাধীনতার দিবসের প্রাক্কালে অল্পের জন্য এড়ানো যায় ২০১৯ সালের ভয়াবহ জঙ্গি হামলার পুনরাবৃত্তি। কিন্তু আজ ফের সেনাশিবিরে জঙ্গি হামলায় আতঙ্ক ছড়িয়েছে।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...