Sunday, May 10, 2026

আবেদন নিয়মমাফিক হয়নি, ঝাড়খণ্ডের ৩ অভিযুক্ত বিধায়কের জামিন নাকচ হাইকোর্টের

Date:

Share post:

ঝাড়খণ্ডের (Jharkhand) ধৃত ৩ কংগ্রেস বিধায়কদের (Congress MLA) জামিন প্রক্রিয়া সঠিক পদ্ধতি মেনে হয়নি। বৃহস্পতিবার, এই কারণে তাঁদের জামিনের আবেদন নাকচ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh) অভিযুক্ত ৩ বিধায়ককে বিশেষ আদালতে পেশের নির্দেশ দেন। শুক্রবার, সকাল ১১টায় ফের মামলার শুনানি।

বুধবারই ঝাড়খণ্ড বিধায়কদের জামিনের আবেদন সংক্রান্ত মামলায় রাজ্যকে কেস ডায়েরি (Case Diary) জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে, বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানায়, কোনও মামলায় যদি দেখা যায় ৭ বছরের বেশি কারাদণ্ড হতে পারে, সেই ধরনের মামলার শুনানি শুধুমাত্র ডিভিশন বেঞ্চই হয়। মামলাকারীদের তরফে বৃহস্পতিবারই হাইকোর্টে বক্তব্য পেশ করেন আইনজীবী শেখর বসু। আর তারপরই আদালত সাফ জানিয়ে দেয় জামিনের আবেদন প্রক্রিয়া নিয়মমাফিক হয়নি। আর সেইমতো মামলাকারীদের আইনজীবীকে শুক্রবার হাইকোর্টে নতুন ভাবে জামিনের আবেদন জানাতে নির্দেশ দেন বিচারপতি।

৩১ জুলাই হাওড়ার সাঁকরাইলের পাঁচলা থানা এলাকায় গাড়ির ভিতর বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হন ঝাড়খণ্ড তিন কংগ্রেস বিধায়ক। জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের পরই তিনজনকে তুলে দেওয়া হয় সিআইডির হাতে। ধৃতরা হলেন ঝাড়খণ্ডের জামতাড়ার বিধায়ক ইরফান আনসারি, খিরজির বিধায়ক রাজেশ কাচ্ছাপ এবং কোলেবিরার বিধায়ক নমন বিক্সাল।

Related articles

বুধবার থেকে শুরু বিধায়কদের শপথগ্রহণ, প্রোটেম স্পিকারের দৌড়ে তাপস রায় 

নতুন সরকারের পথ চলা শুরুর পর এবার বিধানসভায় তৎপরতা শুরু হল পরিষদীয় প্রক্রিয়ার। আগামী বুধবার থেকে শুরু হতে...

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...