Thursday, June 25, 2026

SSC নিয়োগ দুর্নীতি মামলা: শান্তিপ্রসাদ-অশোকের ৭ দিনের CBI হেফাজতের নির্দেশ আদালতের

Date:

Share post:

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এসএসসি-র ২ প্রাক্তন উপদেষ্টার ৭ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বুধবার, এসএসসি-র ২ প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিন্হা (Shantiprasad Sinha) এবং অশোক সাহাকে (Ashok Saha) গ্রেফতার করে সিবিআই (CBI)। বৃহস্পতিবার, তাঁদের আলিপুরের সিবিআই আদালতে (Alipore CBI Court) পেশ করা হয়।

সূত্রের খবর, আদালতে সিবিআইয়ের আইনজীবীর অভিযোগ, স্কুলে নিয়োগের বেনিয়মে অনেক প্রভাবশালী যুক্ত। শান্তিপ্রসাদ এবং অশোককে হেফাজতে নেওয়ার জন্য সওয়াল করেন আদালতে সিবিআইয়ের আইনজীবী। বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে কারা কারা জড়িত, তা জানতে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানায় সিবিআই। আদালতের নির্দেশে দু’জনেরই ১৭ অগস্ট অবধি পুলিশি হেফাজত হয়েছে।

এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতির তদন্তে বুধবার, এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করল সিবিআই (CBI)। দফায় দফায় জেরা করার পরে শান্তিপ্রসাদ সিন্‌হা (Shantiprasad Sinha) এবং অশোক সাহাকে (Ashok Saha) গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআই-এর দায়ের করা এফআইআরে প্রথম নামই ছিল শান্তিপ্রসাদের। চতুর্থ নাম ছিল অশোক সাহার। সিবিআই সূত্রে খবর, বুধবার দফায় জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলার পরই এসএসসির প্রাক্তন ২ উপদেষ্টাকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযোগ, তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন শান্তিপ্রসাদ সিন্‌হা এবং অশোক সাহা। তথ্য গোপন করছিলেন। এবার তাঁদের নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করবে সিবিআই।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...