Wednesday, May 13, 2026

টাকা শোধ করেনি পুরসভা, দু’মাসের মধ্যে সুদ-সহ টাকা ফেরানোর নির্দেশ আদালতের

Date:

Share post:

এক সংস্থার কাছ থেকে বিপুল অংকের চিকিৎসার সরঞ্জাম কিনেছিল জলপাইগুড়ির মালবাজার পুরসভা। তবে সময় পেরিয়ে গেলেও টাকা মেটানো হয়নি। আগামী ২ মাসের মধ্যে পুরসভাকে সেই সব টাকা সুদ সহ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

জানা গিয়েছে, কলকাতার রমা এন্টারপ্রাইজ নামে একটি সংস্থার কাছ থেকে ১৪ লক্ষ টাকার সরঞ্জাম কিনেছিল জলপাইগুড়ির মালবাজার পুরসভা। ২০১৯ সালে পুরসভার তরফে চিকিৎসার এই যন্ত্র কেনা হয়েছিল। কিন্তু সংস্থার তরফে একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও সেই টাকা মেটায়নি পুরসভা। এর জেরেই ওই পুরসভার বিরুদ্ধে টাকা না মেটানোর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা করে ওই সংস্থা। তার প্রেক্ষিতেই শুক্রবার আদালত নির্দেশ দিল দু’মাসের মধ্যে সুদসহ টাকা মিটিয়ে দিতে হবে।

এই মামলার প্রেক্ষিতে সংস্থার আইনজীবী জানান, ১৪ লক্ষ টাকার ওই যন্ত্র কিনে মালবাজার সুপারস্পেশালিটি হাসপাতালে দান করেছিল পুরসভা। টেন্ডার ডেকেই পুরসভার তরফে এই সরঞ্জাম কেনা হয়েছিল। কিন্তু তারপরও তারা টাকা মেটাচ্ছে না। এত পরিমাণ টাকা আটকে থাকায় ছোট ওই সংস্থার ব্যবসা চালাতে অসুবিধে হচ্ছে। পাশাপাশি পুরসভার তরফে জানানো হয়, ওই যন্ত্রটি খারাপ ছিল। ঠিক ভাবে কাজ করছিল না। এর জন্য পুরসভা বেশ কিছু নথি আদালতে পেশ করে। তবে টাকা যে বাকি ছিল পুরসভা সেই কথা স্বীকার করে নেয়। তারপরেই আদালত ৫ শতাংশ সুদে দু-মাসের মধ্যে পুরসভাকে বকেয়া টাকা মেটাতে বলেছে। আদালতের এই রায়ে খুশি ওই সংস্থা।

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...