Friday, June 26, 2026

West bengal: রায়গঞ্জে পুলিশ – বিজেপি কর্মী সংঘর্ষ, উত্তেজনা এলাকায়

Date:

Share post:

সকাল থেকেই গুড় বাতাসা নিয়ে রাস্তায় রাস্তায় জটলা পাকিয়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের (Raiganj Lok Sabha Constituency) সাংসদ দেবশ্রী চৌধুরীর (Debasree Chaudhuri)নেতৃত্বে আজ রাস্তার বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বিজেপির (BJP) কর্মী সমর্থকেরা। পুলিশ বাধা দিতে গেলে উল্টে পুলিশের উপর চড়াও হন তাঁরা। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রেফতারির পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় কখনও গুড় বাতাসা আবার কখনও নকুলদানা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে গেরুয়া শিবিরের কর্মী থেকে নেতৃত্ব সকলকেই। এদিন সকালে রায়গঞ্জের (Raiganj) বিজেপির পার্টি অফিস থেকে একটি মিছিল বের করা হয়। বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির অভিযোগে বিজেপির মিছিল বলে দাবি করেন তাঁন্তীরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। বিজেপির মিছিলে ধস্তাধস্তি,পুলিশের সঙ্গে বাদানুবাদ। ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের (Raiganj Medical College Hospital)দিকে এগিয়ে যাওয়ার সময় রাস্তায় পুলিশ সেই মিছিল আটকায় এবং অনুমতি পত্র দেখতে চায়। সেই সময় পুলিশের সঙ্গেই বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। মিছিলের নেতৃত্বে ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি পুলিশকে হুঁশিয়ারি দেন এমনকি পুলিশের বাধা অমান্য করে মিছিল এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। রায়গঞ্জ থানার পুলিশ ফের পথ আটকালে তাঁরা রাস্তার মাঝেই বসে পড়েন। এরপর তাঁদের সেখান থেকে সরানর চেষ্টা করা হলে বিজেপির কর্মীরাই উলটে পুলিশের উপর চড়াও হয়ে ধস্তাধস্তি শুরু করে দেন। উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির চেষ্টা করেন বলে মনে করা হচ্ছে। অফিস টাইমের ব্যস্ত সময়ের বিজেপির এই কর্মকাণ্ডের জেরে ব্যহত হয় যান চলাচল।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...