Sunday, May 17, 2026

মাত্র ৫০০ টাকা ধার চেয়ে পাননি, কাটা মুন্ডু হাতে ২৫ কিমি হেঁটে থানায় যুবক !

Date:

Share post:

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল ফুটবল ম্যাচের। কোন দল জিতবে, তা নিয়ে বাজিও ধরেছিলেন অনেকে। কিন্তু সেই বাজিই যে মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে, এ কথা কল্পনাও করতে পারেননি বোইলা হেম্রাম। ফুটবল ম্যাচে বাজি ধরার জন্য ৫০০ টাকা ধার চেয়েছিলেন গ্রামেরই এক বাসিন্দার কাছে। কিন্তু তিনি সেই টাকা ধার দিতে অস্বীকার করেছিলেন। ম্যাচের শেষে দেখা যায়, ওই ব্যক্তিই জিতেছেন একটি ছাগল। কসাইখানায় যাওয়ার জন্য তিনি ডেকেছিলেন বোইলাকে। যেতে অস্বীকার করতেই গলায় বসিয়ে দিলেন দাঁ-র কোপ। মুন্ডু কেটেও শান্তি পাননি অভিযুক্ত। সেই কাটা মুন্ডু হাতে নিয়েই হেঁটে গেলেন ২৫ কিলোমিটার। পুলিশ জানিয়েছে, আত্মসমপর্ণের পরেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত তুনিরামকে।

জানা গিয়েছে, সেই মুন্ডু হাতে নিয়ে প্রথমে নিজের বাড়িতে যান তুনিরাম। ভাইয়ের ভয়ংকর কাণ্ড দেখে মারতে আসেন দাদা। এরপর তুনিরাম বাড়ি থেকে পালান। এবং হাতে মুন্ডু নিয়েই ২৫ কিলোমিটার হেঁটে থানায় গিয়ে আত্মসমপর্ণ করেন। এইসঙ্গে যে দাঁ দিয়ে বোইলা হেম্রামকে তিনি খুন করেছেন সেটিও পুলিশের হাতে তুলে দেন।

 

Related articles

বিজেপির বিজয় মিছিল থেকে হামলা! নায়ারণগড়ে ভাঙল পরপর দোকান

ফের একবার ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার সাধারণ ব্যবসায়ীরা। পূর্ব মেদিনীপুরের পরে এবার পশ্চিম মেদিনীপুর। রাতের অন্ধকারে যেভাবে আগেও...

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...