Saturday, June 27, 2026

ঝুলে রইল ভারতীয় ফুটবলের ভাগ‍্য, স্থগিত সুপ্রিম কোর্টের শুনানি

Date:

Share post:

ঝুলে রইল ভারতীয় ফুটবলের (Indian Football) ভাগ‍্য। স্থগিত সুপ্রিম কোর্টের শুনানি, পরবর্তী শুনানি ২২ আগস্ট। সোমবার মধ‍্যরাতে ভারতীয় ফুটবলকে নির্বাসিত করেছে ফিফা (FIFA)। মধ্যরাতে প্রেস বিবৃতি দিয়ে ফিফা জানিয়ে দিয়েছে, তৃতীয় পক্ষর ( সুপ্রিম কোর্ট) নাক গলানোর জন্য অনির্দিষ্টকালের জন্য নির্বাসিত করা হয়েছে ভারতীয় ফুটবল ফেডারেশনকে। সঙ্কটে ভারতীয় ফুটবল। সেই সঙ্কট মেটাতেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় সরকার। এআইএফএফ সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল তারা। বুধবার ছিল সেই শুনানি। সেই শুনানি স্থগিত হয়ে গিয়েছে। পরবর্তী শুনানি ২২ আগস্ট।

আরও পড়ুন: অধিনায়কত্ব নয়, বরং দলের হয়ে ভালো খেলতেই মরিয়া ধাওয়ান

বুধবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হওয়ার পরে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, “সমস্যা মেটানোর চেষ্টা করছে কেন্দ্র। মঙ্গলবারই ফিফার সঙ্গে দু’বার কথা বলেছে তারা। জানা যাচ্ছে বরফ কিছুটা গলেছে। কেন্দ্র আশাবাদী, খুব তাড়াতাড়ি ভারতীয় ফুটবলের এই সঙ্কট মিটে যাবে। আর সলিসিটর জেনারেলের বক্তব্য শোনার পরে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ শুনানি স্থগিত করে দেয়। সোমবার এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দেন বিচারপতিরা।

এদিন শুনানিতে বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ জানিয়েছে, এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল এআইএফএফের উপর থেকে কীভাবে নির্বাসন উঠবে! সেটা দেখার। কারণ, এআইএফএফ নির্বাসিত হওয়ার পরে ভারতে মহিলাদের অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সলিসিটর জেনারেলের বক্তব্যে সন্তুষ্ট বিচারপতিরা। তাঁরা জানিয়েছেন, কেন্দ্রের কথায় মনে হচ্ছে তারা সঠিক পথেই সব কিছু এগোচ্ছে। সমস্যা সমাধানে কেন্দ্রকে আরও কয়েক দিন সময় দেওয়া উচিত বলে মনে করছেন তারা।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...