Saturday, June 27, 2026

কম গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব, ‘অপমানে’ ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ

Date:

Share post:

কংগ্রেসের(Congress) ‘বিক্ষুব্ধ’ হিসেবেই সাম্প্রতিক সময়ে পরিচিত হয়ে উঠেছেন প্রবীণ নেতা গুলাম নবি আজাদ(Ghulam Nabi Azad)। আর সেই বিরোধিতার আগুন জ্বালিয়ে রেখে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন তিনি। সম্প্রতি জম্মু কাশ্মীরে(Jammu Kashmir) ভোট প্রচার কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছিল আজাদকে। তবে দায়িত্ব দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাখ্যান করলেন তিনি। সেই সঙ্গে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি। জানা গিয়েছে, অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ এই পদে তাঁকে বহাল করায় অপমানিত বোধ করে সরে গিয়েছেন প্রবীণ নেতা।

দীর্ঘদিন ধরেই কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিতে রয়েছেন গুলাম নবি আজাদ। নতুন করে তাঁকে শুধুমাত্র জম্মু-কাশ্মীরের ভোট প্রচারের দায়িত্ব দেওয়ার ফলে তাঁর কাজের পরিধি যে কমিয়ে দেওয়া হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। মনে করা হচ্ছিল, প্রদেশ কংগ্রেস সভাপতি পদে নিযুক্ত করা হবে তাঁকে। কিন্তু তার বদলে শুধু ভোট প্রচার কমিটির প্রধান পদ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ তিনি। শুধু তাই নয়, কিছুদিন আগেই আজাদ ঘনিষ্ঠ গুলাম আহমেদ মীরকে জম্মু-কাশ্মীর প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই পরিস্থিতিতে দলের বিরুদ্ধে সংঘাত ক্রমশ বেড়ে চলেছে আজাদের।

প্রসঙ্গত, বছর দুয়েক আগে সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Sonia Gandhi) চিঠি দিয়েছিলেন কংগ্রেসের বিক্ষুব্ধ নেতারা। তার মধ্যে অন্যতম ছিলেন আজাদ। সঠিকভাবে দল পরিচালনা করা হোক, এই আরজি জানিয়েছিলেন তাঁরা। যদিও অতীতের সেই খারাপ বিষয়গুলিকে ভুলে গিয়ে আসন্ন জম্মু-কাশ্মীর নির্বাচনে দলকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে কংগ্রেস। ও আর তারই দায়িত্ব দেওয়া হয়েছিল প্রবীণ নেতা গুলাম নবি আজাদকে। তবে সে দায়িত্ব পত্রপাঠ ফিরিয়ে দিলেন তিনি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...