Wednesday, June 24, 2026

জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর, টপকে গেলেন বিরাটকে

Date:

Share post:

বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে অনন্য নজির গড়লেন শিখর ধাওয়ান ( Shikhar Dhawan)। টপকে গেলেন বিরাট কোহলিকে (Virat Kohli)। বৃহস্পতিবার জিম্বাবোয়ের বিরুদ্ধে খেলতে নেমে দুরন্ত ব‍্যাটিং করেন শিখর ধাওয়ান। ৮১ রানে অপরাজিত থাকেন তিনি। আর এই রান করতেই রেকর্ড গড়েন গব্বর। ২০১৯ বিশ্বকাপের পর একদিনের ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তিনি। ২০১৯ বিশ্বকাপের পর এখনও পযর্ন্ত ১০৯৪ রান করেছেন তিনি।

২০১৯ বিশ্বকাপের পরে একদিনের ক্রিকেটে এখনও পযর্ন্ত  ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ধাওয়ান। ধাওয়ান এই সময়ের মধ্যে ৫২.০৯-এর গড়ে ১০৯৪ রান করেছেন। একই সময়ে বিরাট কোহলি ২০১৯ বিশ্বকাপের পর ৪৪.০৮ গড়ে ১০৫৮ রান করেছন। এই তালিকায় আবার অনেকটাই পিছিয়ে ভারত অধিনায়ক রোহিত শর্মা। ২০১৯ বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি করা রোহিত এই টুর্নামেন্টের পরে মাত্র করেছেন ৭১৮ রান।

বৃহস্পতিবার প্রথম একদিনের ম‍্যাচে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারিয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের নেপথ্যে রয়েছেন শিখর ধাওয়ান এবং শুভমন গিল। তাদের ব‍্যাটিং-এ ভর করে জিম্বাবোয়েকে ১০ উইকেটে হারায় কে এল রাহুলরা। শুভমান গিল ৭২ বলে ১০টি বাউন্ডারি এবং একটি ছক্কার হাত ধরে অপরাজিত ৮২ রানে। ধাওয়ান আবার ১১৩ বলে ৯টি চারের সৌজন্যে ৮১ রানে অপরাজিত।

আরও পড়ুন:ইতিহাস গড়লেন মনীষা, ভারতের প্রথম ফুটবলার হিসাবে উয়েফা উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে খেললেন তিনি

 

 

 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...