Wednesday, June 24, 2026

পার্থ দলের ক্যান্সার, কেটে বাদ দেওয়া হয়েছে: বেনজির আক্রমণ তৃণমূল নেতার

Date:

Share post:

তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে(Partha Chatterjee) উদ্দেশ্য করে এবার বেনজির আক্রমণ শানালেন নিউ ব্যারাকপুরের পুরপ্রধান প্রবীর সাহা (Prabir Shah) জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানালেন, “পার্থ চট্টোপাধ্যায় ক্যান্সার, কেটে বাদ দেওয়া হয়েছে। দল দলের মতো করে চলবে।”

ব্যারাকপুরে তৃণমূলের এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে প্রবীর বলেন, “আপনারা দল বাঁধুন, সঙ্ঘবদ্ধ হোন। চায়ের দোকানে তুফান তুলে লাভ নেই। পার্থ চট্টোপাধ্যায় অন্যায় করেছেন। তৃণমূল কেটে বাদ দিয়ে দিয়েছে।” একই সঙ্গে তিনি যোগ করেন “শরীরের কোনও অংশে ক্যানসার হলে কেটে বাদ দিতে হয়। পার্থ সেই ক্যানসার, কেটে বাদ দেওয়া হয়েছে। দল দলের মতো চলবে।” ওই তৃণমূল নেতার এহেনে বক্তব্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

উল্লেখ্য, এসএসসি নিয়োগে ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন পার্থ। তাঁর ‘ঘনিষ্ঠ’ অর্পিতার দুটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা এবং গয়না। পার্থকে মন্ত্রিত্ব থেকে সরানোর পাশাপাশি দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন রাজ্যের বহু তৃণমূল নেতা। ফিরহাদ হাকিম বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় যা করেছেন সেজন্য আমরা লজ্জিত। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আইন আইনের পথে চলবে।” এবার পার্থকে বেনজির আক্রমণ করলেন তৃণমূল নেতা প্রবীর সাহা।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...